জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

শেখ তাইজুল ইসলাম।।

মৌসুম শুরুর আগেই সক্রিয় হয়ে উঠেছে সুন্দরবনের জলদস্যুরা। মুক্তিপণের দাবিতে সোমবার (২৫ আগস্ট) ও মঙ্গলবার (২৬ আগস্ট) সুন্দরবন সংলগ্ন নদী থেকে চার জেলেকে অপহরণ করেছে তারা। বুধবার (২৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অপহৃত জেলেদের সহকর্মী আবুল হোসেন ও আব্দুল আজিজ।

অপহৃতরা হলেন শ্যামনগরের মীরগাং গ্রামের সাকাত সরদারের ছেলে মো. ইবরাহিম, পারশেখালী গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল হামিদ, টেংরাখালী গ্রামের সুজন মুন্ডার ছেলে সুজিত ও কালিঞ্চি গ্রামের কেনা গাজীর ছেলে রকিবুল ইসলাম।

অপহৃত জেলেদের সহকর্মী আবুল হোসেন ও আব্দুল আজিজ জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের গভীরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এর অংশ হিসেবে খালে নৌকা ও জাল মেরামতের কাজ করছিলেন দাড়গাং নদী সংলগ্ন এলাকায়। এ সময় সোমবার ও মঙ্গলবার দুই দফায় ছয়-সাতজনের একদল জলদস্যু সেখানে হামলা চালায়। একপর্যায়ে ৪টি নৌকা থেকে চার জেলেকে ধরে নিয়ে যায় তারা।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লালটু জানান, জলদস্যুরা নিজেদের ‘কাজল বাহিনী’ বলে পরিচয় দিয়েছে। তারা প্রত্যেক জেলের মুক্তিপণ বাবদ মাথাপিছু ৫০ হাজার টাকা দাবি করেছে।
তিনি জানান, এলাকার কয়েকজন ব্যক্তি সম্প্রতি ২৫-৩০ হাজার টাকার কাঁচামাল বাজার করে সুন্দরবনে পাঠিয়েছে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, ‘বর্তমানে সুন্দরবনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। বৈধভাবে কেউ সুন্দরবনে যেতে পারছে না। শুনেছি, বন সংলগ্ন খালে নৌকা প্রস্তুত করার সময় কয়েকজন জেলেকে অপহরণ করা হয়েছে। তবে এখনো কোনো ভুক্তভোগীর পরিবার আমাদের কাছে অভিযোগ করেনি।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘কয়েকজন জেলে অপহৃত হওয়ার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

1

কুলাউড়ায় পুলিশের বি'শেষ অ-ভিযানে ১৪ ও'য়া'রেন্টভুক্ত আ-সামি গ

2

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধন

3

বিদেশ যাত্রা উপলক্ষে পবিত্র মিলাদুন্নবী(সঃ) পরিষদের সংবর্ধনা

4

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

5

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, অল্পের জন্য

6

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

7

ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে ত্রিমুখী লড়াইয়ের জন্ম নিয়েছে

8

করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থান থেকে ৪২২টি চোরাই মোবাইল উ

9

‎নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া

10

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

11

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

12

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

13

বেতন-স্কেল ১০ম গ্রেডের দাবীতে মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট

14

কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

15

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

16

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

17

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

18

Re: মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাব

19

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

20