জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র হত্যা

মোঃ আবুসুফিয়ান তালুকদার

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এক কলেজছাত্রকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শহরের ধানবান্ধি মহল্লার আব্দুস সাত্তারের ছেলে মো. আশিক (২২), একই মহল্লার জামাল শেখের ছেলে মো. সাকিব ইব্রাহিম (২৮) এবং উজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান (১৮)।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় নিহতের বাবা মো. রেজাউল করিম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এর আগে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় সংলগ্ন বাহিরগোলা সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় আব্দুর রহমান রিয়াদ (১৮) নামের ওই কলেজছাত্রকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁ পাড়া মহল্লার বাসিন্দা মো. রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

1

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

2

খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার

3

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

4

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

5

ধরমন্ডল সড়কে বেহাল দশা জুন দুর্ভোগ চরমে

6

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

7

মধ্যনগরে চালতার বিলে বিষ প্রয়োগে মাছ নিধন

8

নান্দাইলে গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনার অভিযোগ তুলে নিতে বাদীক

9

সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হ/ত্যা/র অ

10

গাজীপুরে আজকে থেকে প্রায় ১ বছর আগে ৩০৮৫ টি খুন যা গত বছরের

11

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭

12

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

13

সন্ত্রাসী মোজাম্মেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী (১ম পর্ব)

14

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

15

পাবনায় করিমনের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

16

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিন

17

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

18

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

19

শেরপুরে তিনটি সংসদীয় আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

20