জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৩ বছর পর শিক্ষার্থী সাব্বির হত্যা মামলার রায়

মোঃ সোলায়মান হোসেন।।

সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে  জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে  সাব্বির হোসেন হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ মোট ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড।
 (২৪ আগস্ট) রবিবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, পোতাজিয়া গ্রামের ওয়াজ আলী,  আব্দুল হামিদ ও আরশেদ আলী উভয়ই পিতা মোকছেদ আলী শেখ, আব্দুস সামাদ পিতা মোকবেল শেখ, মৃত এলাহী বক্সের ছেলে মোঃ কুনু, ইদ্রিস আলী উভয় পিতা মৃত এলাহী বক্স, সেলিম রেজা পিতা ওয়াজ আলী।
এ ছাড়া রাউতারা গ্রামের আব্দুর রহিমকে ২ বছরের কারাদণ্ড এবং পোতাজিয়ার নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলীকে প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের বিষয়টি  রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মোঃ গোলাম সরওয়ার খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে পোতাজিয়া গ্রামের ওসমান গণির সাথে আসামীদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে বাদী ও তার পরিবারের লোকদের ওপর হামলা চালায়। এতে সাব্বির হোসেনসহ কয়েকজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সাব্বিরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের সাব্বিরের বাবা ওসমান গণি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ ১৩ বছর বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় ঘোষণা হয়।
রায়ের প্রতিক্রিয়ায় বাদী নিহত সাব্বিরের বলেন, রায়ে আমি সন্তুষ্ট হতে পারিনি, উচ্চ আদালতে আপিল করব। তিনি আরও বলেন ওরা আমার এইচএসসি প্রথম বর্ষে পড়ুয়া সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। 
যাবজ্জীবনপ্রাপ্ত ৭ জনের মধ্যে ৫ জন আসামীই পলাতক থাকায় বাদী ওসমান গণি এবং তার পরিবার আতংকে দিন কাটাচ্ছেন  বলে জানান। তিনি দাবি করেন, বাকি আসামীরা গ্রেফতার না হলে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের যে কোন সময় হত্যা করতে পারে। পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের অনুরোধ করেন বাদী ওসমান গণি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

1

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

2

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

3

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে

4

শ্রীমঙ্গলের হাইল হাওরের লাল শাপলার রাজ্যে পর্যটকের ঢল

5

নওগাঁয় ডিবির অভিযানে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৭ স

6

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন:

7

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

8

বিএনপির পরিকল্পনা তুলে ধরে ঝালকাঠিতে ধানের শীষের গণসংযোগ

9

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির ৬ নেতা বহি

10

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রি

11

গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে ধর্ষণের শিকার মাদ

12

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

13

তীব্র শীতের মাঝেই কুয়াশা-বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

14

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

15

গোপালগঞ্জে ২ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্

16

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

17

পটুয়াখালী -২ আসনে মনোনয়ন প্রত্যাখানের দাবিতে বাউফলে বিক্ষোভ

18

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

19

বান্দরবানে আলোচনায় ইউএনডিপি কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য

20