জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৮৪ টি মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি

মোঃ জাকি উল্লাহ।।

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। প্রতিমা তৈরীর শিল্পীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন ।
 কয়েক দিন পরেই প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচড়। তবে গত বছরের তুলনায় এ বছর দুর্গা মন্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন মন্দিরে চলছে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ। মন্দিরের ভেতরে এখন শোভা পাচ্ছে প্রতিমার বড় কাঠাম। বাঁশ-কাঠ আর কাঁদা মাটি দিয়ে তৈরি প্রতিমাগুলো শোভা পাচ্ছে মন্দিরে। প্রতিমাগুলো রঙের আঁচড়ে, পোশাক পরিচ্ছেদে ও অলঙ্কারে সজ্জিত হয়ে অপরূপ হয়ে উঠবে। এদিকে সনাতন ধর্মের লোকজন পূজার নতুন পোষাক কেনায় কাটায় ব্যস্ত হয়ে পড়েছে।
চান্দাইকোনা ঘুড়কা পাঙ্গাসী ধানগড়া ভূঞাগাঁতী ফরিদপুর অর্জুনগড় নলকা ব্রহ্মগাছা ও ধুবিলসহ রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন গ্রামের মন্দিরে অনুষ্ঠিত হবে শারদ উৎসব। ধামাইনগর এলাকার প্রতিমাশিল্পী সজিব চন্দ্র পাল বলেন, প্রতিমা তৈরিতে ব্যবহৃত ছন, খড়, বাঁশ, কাঠ ও মাটিসহ বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির কারণে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে। প্রতিমা শিল্পী আরও জানান, গত বছরের তুলনায় এবার দুর্গা প্রতিমার অর্ডারও একটু বেশি। এ বছর ৫ টি প্রতিমা তৈরী করছি। তবে নতুন কোন প্রতিমা তৈরীর কাজ এখন পর্যন্ত পায়নি। শরতের কাশফুলের আগমনী বার্তা এ উৎসবকে আরো মহিমান্বিত করে। 
 ২১ সেপ্টেম্বর শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে আসবে। ২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমী দেবীর বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে । ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে। এবার দেবীর আগমন গজে ও বিদায় হবে দোলায় চড়ে।
রায়গঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রনজিত সেন বলেন, এবার ধর্ম মন্ত্রণালয় ও পুজা উদযাপনের কেন্দ্রীয় কমিটি প্রদত্ত নীতিমালা ও সরকারি নীতিমালা যথাযথ পালন করেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। রায়গঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক পরিমল পোদ্দার বলেন, প্রতিবারের মতো জাতি ধর্ম বর্ণ সবাই মিলেমিশে ও সবার সহযোগিতায় পূজা উদযাপন করা হবে। এজন্য রায়গঞ্জ পূজা উদযাপন কমিটি সবার সহযোগিতা কামনা করেন। ধামাইনগর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মলিন চন্দ্র মাহাতো বলেন, সমাজের সকলের সহযোগিতা পেলে ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর উপকার হতো বলে আশা করি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা

1

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বন্ধক মাদ্রাসার বেদখল জমিতে

2

শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদ

3

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

4

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

5

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

6

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার

7

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

8

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

9

বিরামপুর সার্কেল অফিস ও থানাসমূহ পরিদর্শন করলেন পুলিশ সুপা

10

রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে দিনাজপুর ডিবির সাফল্য

11

প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের

12

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম

13

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

14

চকরিয়ার বদরখালী থেকে অস্ত্রধারী গ্রেফতার, দেশীয় তৈরি রাইফেল

15

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

16

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

17

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

18

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা যাচ্ছে

19

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন ত

20