১৩ই আগষ্ট সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ
(সওজ) অধিদপ্তরের আবাসিক কলোনির একটি বাসা থেকে সাবিনা আক্তার লাকি (৩২) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। দয়াগঞ্জ নিবাসী রুবেল মিয়ার স্ত্রী।
সংশ্লিষ্টরা বলছেন, এ কলোনিতে সওজের অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীরা অবৈধভাবে এখনো বসবাস করছেন। তারা নিজেদের বসবাসের পাশাপাশি ঘরগুলো বাইরের লোকজনের কাছেও ভাড়া দেয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লাকি আক্তারের স্বামী রুবেল মিয়া হলেও তিনি দীর্ঘদিন ধরে নিরব নামে এক লোকের
সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। প্রায়শ নিরবের বাসায় যাতায়াত করতেন। মঙ্গলবার রাতেও তিনি নিরবের বাসায় যান। আর বুধবার সকালে তার লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে নিরব পলাতক রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, 'আমরা নিরবের বাসা থেকে লাকির লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের জেরেই হত্যাকান্ডটি ঘটেছে।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।'
ওসি শাহিনূর আলম বলেন, নিহতের সন্তানরা ছোট হওয়ায় ঘটনার বিস্তারিত বলতে পারছে না।
নিহতের স্বামী রুবেল মিয়া বলেন,
তার স্ত্রী সাবিনা আক্তার লাকী পরিবারের কাউকে না জানিয়ে তার পরকীয়া প্রেমিকের সাথে দেখা করতে এসে খুন হন।
তিনি আরো বলেন তার স্ত্রীর পরকীয়ার বেপারে তাদের পরিবারের কেউ জানতেন না।
তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চান
মন্তব্য করুন