জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১৬

মোঃ রাতুল হাসান লিমন


অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডি বিচে ইহুদিদের ধর্মীয় উৎসব হানুকা চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং দুই পুলিশ সদস্যসহ ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরিহিত দুই ব্যক্তি একটি ফুটব্রিজ থেকে সৈকতের দিকে গুলি ছুড়ছেন। এ সময় সৈকতে অবস্থানরত মানুষজন আতঙ্কে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে থাকেন।
ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, হামলাকারীরা দীর্ঘ সময় ধরে সেতুটিকে আড়াল হিসেবে ব্যবহার করে গুলি চালান। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা অবস্থানের মুখে তারা এগোতে ব্যর্থ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো হামলা প্রায় ১০ মিনিট স্থায়ী হয়।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা সম্পর্কে আগে থেকেই নিরাপত্তা সংস্থার কাছে কিছু তথ্য ছিল। নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন জানান, হামলাকারীরা বাবা ও ছেলে। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন, অন্যজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার সময় একজন সাধারণ নাগরিক সাহসিকতার পরিচয় দিয়ে এক বন্দুকধারীকে নিরস্ত্র করতে সক্ষম হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি পেছন দিক থেকে হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে অস্ত্র কেড়ে নেন এবং তাকে মাটিতে ফেলে দেন। পুলিশের ধারণা, এই সাহসী পদক্ষেপ আরও বড় প্রাণহানি ঠেকাতে সহায়তা করেছে।
পুলিশ সূত্র জানায়, হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয় এবং আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় অস্ট্রেলিয়া জুড়ে শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ হামলার পেছনের উদ্দেশ্য ও সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট আছে-স্পিড নেই, ডিজিটাল শিক্ষার নামে লুটপাট

1

মনিরামপুরে সাবেক আ’লীগ নেতার স্বতন্ত্র প্রার্থিতা ঘিরে বিতর্

2

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

3

পাল্টাপাল্টি হামলা-অগ্নিসংযোগের পর বিএনপি ও জামায়াত সংঘর্ষ

4

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

5

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে

6

বর্তমান সাংবিধানিক কাঠামো শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছি

7

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

8

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

9

গরু আনা-নেওয়ায় বাধা দেওয়ায় ইমামের ওপর হামলা

10

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জ

11

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

12

৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

13

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

14

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

15

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

16

ঠাকুরগাঁওয়ে প্রস্তুতি মূলক পরিবেশবান্ধব ইটভাটা উদ্ভব

17

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ

18

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট ট

19

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

20