আব্দুল মোতালেব
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সিংগাইরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ফাঁসি দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জের সিংগাইর গোবিন্দল গ্রামের আলোচিত নাজিম উদ্দিন (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় সিংগাইরে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামীলীগ ( নিষিদ্ধ সংগঠন) এর সভাপতি ও সাবেক এমপি মমতাজ বেগম এবং সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি শহিদুর রহমানের ফাঁসির দাবীতে নিহত নাজিম উদ্দিন পরিবার এবং পৌর বিএনপি‘র নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে। 
শনিবার (২৪ মে ) সকাল ১১ টার দিকে সিংগাইর থানা গেটের সামনে হতে বিক্ষোভ মিছিলটি সিংগাইর পৌরসভার গেট প্রদক্ষিন করে থানাগেটের সামনে এসে মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিলে শহিদুর রহমান, মানিকগঞ্জ -২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমসহ তাদের ফাঁসির দাবীসহ বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। এসময় উপস্থিত ছিলেন, নিহত নাজিম উদ্দিনের পিতা মো. মজনু মোল্লা, পৌর বিএনপি‘র প্রচার সম্পাদক মো. নুরে আলম বাবুল, সাবেক পৌর কাউন্সিলর মো. মাহফুজ আহমেদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. মনজুরুল ইসলাম মঞ্জু, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব মো. আল-হাসান মিয়া সহ আরো অনেকে। উল্লেখ্য যে, গত ২৫ অক্টোবর নিহত নাজিম উদ্দিনের পিতা মো. মজনু মোল্লা বাদী হয়ে ১০৯ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরো ৫০০-৬০০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় শহিদুর রহমান, মো. ফয়েজুল ইসলাম খাঁন, মো. আবুল হোসেন, আনোয়ার কসাই, মো. সফিকুল ইসলামসহ আরো অনেকে মানিকগঞ্জ কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে কোর্ট তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। মামলার তদন্তকার্মী অফিসার এস আই মো. জসিম উদ্দিন তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক তাদের ৫জনকে দুই করে রিমান্ড মন্জুর করেন। বর্তমানে তারা সিংগাইর থানায় ২ দিনের রিমান্ডে আছেন। শহিদুর রহমান ৫ জন আসামী ২ দিনের রিমান্ডে থাকায় তাহার থানাগেটের সামনে এ বিক্ষোখ মিছিল করেন।মামলায় বাদী উল্লেখ্য করেন, ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি পুর্ব ঘোষিত ইসলাম ও সমমনা দলগুলো সকাল- সন্ধা হরতাল পালন কালে উপজেলার গোবিন্দল নতুন বাজার মোড়ে হেমায়েতপুর-সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে হরতাল সমর্থনেদের উপর শ্বৈরশাষক সরকারের দলীয় নেতাকর্মীরা হরতালের মধ্যে বৃষ্টিরমতো গুলি ছূড়ে। এতে বাদীর ছেলে মো. নাজিম উদ্দিনসহ ৪ জন নিহত হয় ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

1

সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন

2

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

3

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

4

কুড়িগ্রামের চরাঞ্চল: শীতার্ত মানুষের পাশে জেলা চর উন্নয়ন কমি

5

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের নয়

6

আমি গর্ভে ছিলাম

7

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

8

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিত

9

নিয়ামতপুরে বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

10

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

11

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

12

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

13

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

14

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

15

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

16

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

17

পানছড়িতে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

18

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়

19

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

20