মোস্তাক আহমদ
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাহাবী আবু মাহযুরা (রাঃ)-এর ঈমানের গল্প

আবু মাহযুরা (রাযিয়াল্লাহু আনহু) ইসলামের ইতিহাসে এক স্মরণীয় নাম। তাঁর আসল নাম ছিল আওস ইবনু সামা। তিনি হিজরতের আগে মক্কায় জন্মগ্রহণ করেন (আনুমানিক ৮ম শতাব্দীর প্রথমদিকে) এবং ৫৯ হিজরিতে মক্কাতেই ইন্তেকাল করেন। দীর্ঘ প্রায় ৫০ বছর তিনি বাইতুল্লাহর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন।
মক্কা বিজয়ের সময় তিনি ছিলেন এক কিশোর, তখনও ইসলাম গ্রহণ করেননি। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মুয়াজ্জিন যখন মক্কায় আযান দিচ্ছিলেন, আবু মাহযুরা এবং তার বন্ধুরা তা অনুকরণ করে মজা করছিলেন। এই খবর নবীজীর কানে পৌঁছালে তিনি তাদের ডেকে আনেন এবং একজন একজন করে আলাদা করে জিজ্ঞেস করেন। যখন আবু মাহযুরা আযান দিয়ে শোনান, তখন রাসূল (সা.) তাঁর সুন্দর কণ্ঠে বিমুগ্ধ হয়ে যান।
রাসূল (সা.) নিজ হাতে তাঁর কপালের সামনের চুল স্পর্শ করেন এবং তাঁর জন্য দোয়া করেন:
“আল্লাহ তোমার ওপর রহম করুন ও বরকত দান করুন।”
এই হৃদয়স্পর্শী স্নেহের পরশ এবং দোয়া তাঁর অন্তর পরিবর্তন করে দেয়। সেদিনই তিনি ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ (সা.) তাঁকে কাবা শরীফের মুয়াজ্জিন নিযুক্ত করেন।
আবু মাহযুরা (রাঃ) সেই মুহূর্ত থেকে আমৃত্যু আযানের দায়িত্ব পালন করে গেছেন। নবীজীর স্পর্শ করা সামনের চুলগুলো তিনি কখনো কাটেননি এবং তাঁর ইচ্ছা অনুযায়ী মৃত্যুর সময় তা তাঁর কবরেই রাখা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

1

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

2

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

3

নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে

4

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

5

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

6

মাদারীপুরের-বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,মাদকবিরোধী কর্মশালা অনুষ্

7

মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর

8

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

9

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও মিথ্য মামলায় ফ

10

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

11

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

12

বৃক্ষ বিতারন কর্মসূচি

13

জনসমুদ্র সিপাহী বিপ্লব সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের প্রার

14

এশিয়ান টেলিভিশন ফুলবাড়ী উপজেলা প্রতিনিধির উদ্দ্যোগে কম্বল

15

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

16

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

17

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

18

পাবনা থেকে ৯ বছরের শিশু কন্যার মরাদেহ উদ্ধার

19

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

20