মোঃ হামিদুর রহমান
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাপাহার আম মৌসুমে যানজট কমাতে প্রশাসনের বিশেষ নির্দেশনা জারি

আম মৌসুমে দীর্ঘ কয়েক বছরের যানজট কমাতে উপজেলা প্রশাসন কর্তৃক সর্ব সাধারনের জন্যে কড়া সতর্কবাতা ও বিশেষ নির্দেশনা জারি করেছে। 
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মহোদয় সেলিম আহমেদের স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২শে মে/২৫ ইং থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যে সাপাহার জিরো পয়েন্ট এলাকায় কোনো ধরনের যাত্রী উঠানামা বা যানবাহন পার্কিং করা যাবে না। যানজট নিরসনে বিভিন্ন এলাকার যাত্রীদের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে: নওগাঁ, জেলার পত্নীতলা ও আগত যানবাহন গোডাউন পাড়া মোড়ে এবং পোরশা গামী যাত্রী জয়পুর ফিলিং স্টেশন নিকটে , তিলনা গামী যাত্রীরা পশু হাসপাতাল অফিসের সামনে । খঞ্জনপুর ও জবই থেকে আগত যানবাহনের জন্য নির্ধারিত স্থান পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এবং আগ্রাদ্বিগুন গামী যানবাহন মহিলা কলেজ রাস্তার সম্মুখে পার্কিং ও যাত্রী উঠানামা করিতে হইবে। নির্ধারিত স্থানে যানবাহন ও যাত্রীরা উঠানামা করিতে হইবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট যানজট মুক্ত রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনবল জনবল বৃদ্ধি করা হবে।
উপজেলা প্রশাসন সতর্ক করে জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ উদ্যোগ কে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও আম চাষিরা বলেন, "প্রতি বছর আম মৌসুমে যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসনের এ পদক্ষেপে স্বস্তি মিলবে।"
সাপাহার উপজেলা প্রশাসন সকলের সহযোগিতা কামনা করেন যাতে আম মৌসুমে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ বজায় রাখা যায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

1

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

2

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

3

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

4

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জননেতা সেলিম রেজার শ্রদ্ধাঞ্জলি

5

কুমিল্লা-১১ আসনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মনোনয়ন

6

কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা

7

পাবনা-৩ কৃষি ,মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বিএনপি

8

৭৮ কোটি টাকা ব্যয়ে শুলকবহর ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা ঢেলে স

9

বেলকুচি তামাই কুঠিপাড়া ও কাজীপুরা সবুজপাড়ার উদ্যোগে বিশাল নি

10

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

11

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের

12

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে লোহাগাড়ায় সাংবাদিকদের

13

সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত মাংস জব্দ ৩০ হাজার টাকা জরিমানা ও

14

ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ

15

তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব

16

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেত

17

মানবাধিকার কর্মী এনসিপি নেতা এড,মাহবুবকে এমপি নির্বাচিত করতে

18

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুশিক্ষার্থীসহ তিনজন নিহত

19

বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

20