জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাধারণ মানুষের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল

মোঃ রাতুল হাসান লিমন


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত এই সমাধিস্থলে বৃহস্পতিবার দুপুর থেকে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরের দিকে জিয়া উদ্যানে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার স্বামী সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করতে থাকেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
নতুন বছরের প্রথম দিন সকালে সূর্য ওঠার পর থেকেই সমাধিস্থল প্রাঙ্গণে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দিনভর সেখানে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত শেষে অনেককে আবেগঘন হয়ে পড়তে দেখা যায়। কেউ প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করেন, কেউ নীরবে দোয়া করেন তার রুহের মাগফিরাত কামনায়।
সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। অনেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পুরো সমাধি কমপ্লেক্স ফুলে ফুলে ছেয়ে যায়।
এর আগে বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দাফনের আগে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তার বড় মেয়ে জাহিয়া রহমান ও ছোট মেয়ে জাফিরা রহমানসহ পরিবারের সদস্যরা। এছাড়া বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শোক ও শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

1

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

2

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

3

সংবাদপত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফির

4

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

5

কৃষিজমি রক্ষায় অভিযান

6

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

7

গজারিয়ায় কুখ্যাত নয়ন–পিয়াস ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য রমজ

8

ইন্টারনেট আছে-স্পিড নেই, ডিজিটাল শিক্ষার নামে লুটপাট

9

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

10

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

11

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

12

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

13

প্রজন্ম মীরসরাই এর নতুন কার্যকরী কমিটি গঠন

14

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

15

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

16

নোয়াখালীতে ছেলে প্রথম প্রেমিকাকে বিয়ের আশায় রেখে দ্বিতীয় প্র

17

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

18

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

19

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

20