এ,এইচ,এম,আনারুজ্জামান
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

২০ মে ২০২৫ খ্রিঃ, সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে অনুষ্ঠিত হলো জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।
উক্ত সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। তিনি অফিসারদের পেশাদারিত্ব, সেবার মান উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী বিগত মাসের সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করেন এবং চলতি মাসের আবেদনসমূহ উপস্থাপন করেন।
এছাড়াও, ইন্সপেক্টর (সঃ) মোঃ আব্দুল মান্নান ও মোঃ আবুল কাশেম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া আশাশুনি থানার অফিসার ইনচার্জ শমসের আরিফিন সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সখিপুরে আওয়ামী সাবেক এমপির ডিও লেটারে পদায়ন

1

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

2

স্ত্রীর বন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অ

3

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

4

মোল্লাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

5

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

6

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

7

মুন্সিগঞ্জ–৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

8

মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

9

ফুলবাড়িতে ২৯ বিজিবি অভিযানে ২ লাখ ৪১ হাজার টাকার মাদক উদ্ধা

10

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

11

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

12

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প

13

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

14

কয়রায় স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন বিষয়ক প্রচার অভিযান

15

পাগলা মসজিদের ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

16

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্

17

পলাশে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি

18

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

19

মডেল টাঙ্গাইল গড়ার লক্ষে মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্

20