জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার কার্যক্রমে নতুন কমিটি

জিৎ সরকার
 


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের উপজেলা কমিটির ১২১ সদস্যের ছয় মাস মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভানুগাছ রোডের রিজিক রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; মৌলভীবাজার-৩ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. অপু রায়হান অপু, শ্রমিক অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুখলিছুর রহমান, জেলা সভাপতি খালেদ আহমেদ এবং মৌলভীবাজার-৪ আসনের এমপি প্রার্থী হারুনুর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী (আমু)।


অনুষ্ঠানে বক্তব্য দিয়ে মৌলভীবাজার-৩ আসনের প্রার্থী মো. অপু রায়হান অপু বলেন,শ্রীমঙ্গলের শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সংগঠনের সক্ষমতা বৃদ্ধিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শ্রমিকবান্ধব যেকোনো উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।


নবনির্বাচিত সভাপতি মো. জলিল মিয়া বলেন, দায়িত্ব পালনে তিনি শৃঙ্খলা, সদস্যদের কল্যাণ এবং শ্রমিক অধিকার বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। নতুন কমিটির সহযোগিতায় পুরো উপজেলা জুড়ে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


সাধারণ সম্পাদক মো. জমসেদ আলী জানান, শ্রীমঙ্গলের শ্রমিকদের প্রকৃত সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও সক্রিয়তার ভিত্তিতে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী হারুনুর রশিদ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, শ্রমিক অধিকার রক্ষায় মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করতে হবে। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা,আইনি সহায়তা ও মানবিক সহায়তায় সংগঠনের ভূমিকা বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।

নবঘোষিত কমিটির শীর্ষ নেতৃত্ব:

সভাপতি: মো. জলিল মিয়া।
সিনিয়র সহ-সভাপতি: মো. নবি মিয়া।
সহ-সভাপতি: মো. আবু মিয়া।
সাধারণ সম্পাদক: মো. জমসেদ আলী।

সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: মো. মোসাহিদ মিয়া চৌধুরী।
সহ-সাধারণ সম্পাদক: মো. আবু মিয়া-১।
সাংগঠনিক সম্পাদক: অনিক চন্দ্র দাশ।
সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক: মো. দুধু মিয়া।

দপ্তর সম্পাদক: মো. চাটি দুলাল।
সহ-দপ্তর সম্পাদক: মো. মহরম আলী।
অর্থ সম্পাদক: মো. জাহাঙ্গীর আলম।
সহ-অর্থ সম্পাদক: মো. সুজন মিয়া।

অন্যান্য সদস্যদের সমন্বয়ে মোট ১২১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরা

1

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

2

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

3

ময়মনসিংহে বিএনপি নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান সহ আটক তিন

4

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

5

মধ্য জুইদন্ডী খাইবত আলী ফুটবল টুর্ণামেন্ট এর কোয়ার্টার ফাইনা

6

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

7

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

8

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

9

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

10

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতা গ

11

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

12

প্রজন্ম মীরসরাই এর নতুন কার্যকরী কমিটি গঠন

13

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

14

মাদারীপুরে তুহিন হত্যা মামলার আসামি গ্রেফতার না হওয়ায় নিহত প

15

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

16

কটিয়াদীতে অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ

17

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

18

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই

19

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

20