জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের উচ্ছ্বাসে কুইজ, বৃক্ষরোপণ ও সচেতনতা কর্মসূচি

মোঃ হামজা শেখ।।

রাজবাড়ীর পাংশা উপজেলার চর আফরা মাধ্যমিক বিদ্যালয়ে পাংশা পাবলিক বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন (পুপুসা)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন। 
গতকাল রবিবার (১৭ আগস্ট ২০২৫) এ কর্মসূচিতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে জমে ওঠে বিভিন্ন আয়োজন।
ক্যাম্পেইনের মূল কর্মসূচির মধ্যে ছিল— কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, পরিবেশ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা, আত্মহত্যা প্রতিরোধে করণীয় আলোচনা এবং ইন্টারনেট ব্যবহারে সতর্কতা ও সঠিক দিকনির্দেশনা প্রদান। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ পথচলায় সহায়ক পরামর্শ দেন সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী কার্যক্রম শেষে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি লিখে জমা দেয়। প্রতিটি পাতায় ফুটে ওঠে তাদের শেখার আনন্দ, নতুন জ্ঞান অর্জন এবং অংশগ্রহণের উচ্ছ্বাস।
দিনের অন্যতম আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা। মেধাতালিকা ও এক্টিভিটিসের ভিত্তিতে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের হাত থেকে শিক্ষার্থীরা গাছের চারা উপহার হিসেবে গ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক 
আলী আসলাম,সহকারী শিক্ষক (ইংরেজি) 
রফিকুল ইসলাম, ধর্মীয় শিক্ষক (ইসলাম শিক্ষা)   আব্দুল কুদ্দুস, বিএসসি শিক্ষক, সুশান্ত কুমার,পুপুসার সিনিয়র সহ-সভাপতি সাকিব আল হাসান এবং সাধারণ সম্পাদক ফাতেমা তুজ জোহরা। তারা শিক্ষার্থীদের পড়াশোনা ও জীবনদক্ষতা বৃদ্ধির পাশাপাশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

1

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণ গ্রেফতার ১

2

পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আহমেদ সোহেল মঞ্জু স

3

বগুড়ায় ১৪ কেজি গাঁজা ৮৮.৫ লিটার মদ ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়

4

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

5

ডাস্টারদিয়ে পিটিয়ে ছাত্রীকে জখম করলেন প্রধান শিক্ষক

6

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

7

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্য

8

বার-বার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলেও নিরব প্রশাসন অভিযোগ

9

মুকসুদপুরে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের আগমনে পথসভায়

10

গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনে ১০ প্রার্থীর মনোনয়

11

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয

12

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

13

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

14

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

15

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

16

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠি

17

পোরশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনু

18

পটুয়াখালীর দশমিনায় গণধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষি

19

গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

20