
মোঃ হামজা শেখ।।
রাজবাড়ীর পাংশা উপজেলার চর আফরা মাধ্যমিক বিদ্যালয়ে পাংশা পাবলিক বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন (পুপুসা)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন।
গতকাল রবিবার (১৭ আগস্ট ২০২৫) এ কর্মসূচিতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে জমে ওঠে বিভিন্ন আয়োজন।
ক্যাম্পেইনের মূল কর্মসূচির মধ্যে ছিল— কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, পরিবেশ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা, আত্মহত্যা প্রতিরোধে করণীয় আলোচনা এবং ইন্টারনেট ব্যবহারে সতর্কতা ও সঠিক দিকনির্দেশনা প্রদান। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ পথচলায় সহায়ক পরামর্শ দেন সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী কার্যক্রম শেষে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি লিখে জমা দেয়। প্রতিটি পাতায় ফুটে ওঠে তাদের শেখার আনন্দ, নতুন জ্ঞান অর্জন এবং অংশগ্রহণের উচ্ছ্বাস।
দিনের অন্যতম আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা। মেধাতালিকা ও এক্টিভিটিসের ভিত্তিতে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের হাত থেকে শিক্ষার্থীরা গাছের চারা উপহার হিসেবে গ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আলী আসলাম,সহকারী শিক্ষক (ইংরেজি)
রফিকুল ইসলাম, ধর্মীয় শিক্ষক (ইসলাম শিক্ষা) আব্দুল কুদ্দুস, বিএসসি শিক্ষক, সুশান্ত কুমার,পুপুসার সিনিয়র সহ-সভাপতি সাকিব আল হাসান এবং সাধারণ সম্পাদক ফাতেমা তুজ জোহরা। তারা শিক্ষার্থীদের পড়াশোনা ও জীবনদক্ষতা বৃদ্ধির পাশাপাশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।