জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

শহীদ পরিবারের দায়ের করা হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মুরগি হেলাল গ্রেপ্তার

Journalist Ajkerbasundhara।।


ঢাকার সাভারে ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের দায়ের করা  হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ও সাভার থানা যুবলীগ নেতা মুরগি হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ জুলাই ভোররাতে সাভারের মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে হেলালকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃত হেলাল ৩০  সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার হারুন আর রশিদের ছেলে। তিনি সাভার উপজেলার পতিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদের অনুসারী।
এই হেলাল সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের প্রভাব বিস্তার করে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাত থেকে চাঁদা আদায়, পরিবহন থেকে চাঁদা আদায়, মার্কেট থেকে চাঁদা আদায়, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চাঁদা আদায় ও মুরগির গাড়ি থেকে চাঁদাবাজি করে  কোটি টাকার ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। 
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উল্লাহ সরকারের সাথে কথা বললে এ তথ্য নিশ্চিত করে।
বুধবার ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই মাহবুব উল্লাহ সরকারের নেতৃত্বে সাভার মডেল থানা পুলিশের অভিযানে পৌরসভার মজিদপুর এলাকা থেকে সন্ত্রাসী  মুরগি হেলালকে গ্রেপ্তার করা হয়। তবে তার অন্যতম সহযোগী শীর্ষ সন্ত্রাসী ল্যাংড়া সোহেল, মুরগি নজরুলসহ আরো পলাতক দুইজনকে ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। 
পুলিশ জানায় হেলালের বিরুদ্ধে  চাঁদাবাজি, ফ্ল্যাট দখল, মারধরের পর হত্যাচেষ্টাসহ প্রতারণাসহ ৬ টি মামলা রয়েছে।  হেলালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সাভার থানা এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, সাভার বাজার বাসস্ট্যান্ডের ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়ে চাঁদা আদায়, সাভার বিরুলিয়া রোড ও পৌর এলাকার শাখা সড়কে চলাচলরত পরিবহন থেকে চাঁদা আদায়, মার্কেট থেকে চাঁদা আদায়, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চাঁদা আদায় ও মুরগির গাড়ি থেকে চাঁদাবাজি করে আসছিল। এর আগে এমন অপকর্ম করে পুলিশের হাতে একাধিকবার গ্রেপ্তার হয়ে হাজতবাস করেন হেলাল।
এ বিষয়ে  সাভার মডেল থানার (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞার সাথে কথা বললে জানায় হেলালের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের হত্যা মামলা রয়েছে , নিহতদের দায়েরকৃত ২ টি হত্যাসহ ৬ টি মামলার তথ্য পাওয়া গেছে। এইসব  মামলায় যুবলীগ নেতা হেলালের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বোরহানউদ্দিনের দোয়া ও মিল

1

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

2

বরিশাল সদর তাঁতীদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়

3

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

4

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

5

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

6

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

7

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

8

লিবিয়ায় বাংলাদেশীকে যুবককে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব

9

চট্টগ্রাম ডিসি পার্কের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে

10

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

11

রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে দিনাজপুর ডিবির সাফল্য

12

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

13

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

14

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

15

ত্রয়োদশ সংসদ নির্বাচন গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল

16

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

17

ধর্মপাশায় শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৫ পালিত

18

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

19

বাবুগঞ্জে ৫২নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি

20