মো: সালামাত উল্লাহ
প্রকাশঃ 17-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

লালমাইয়ে সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ

লালমাই উপজেলার বাগমারা দঃ ইউনিয়ন পশ্চিম অশ্বত্থতলা গ্রামের মৃত শ্রী কৃষ্ণ কুমার পালের ছেলে গোপাল পাল ও বাবুল চন্দ্র পালের উত্তরাধিকার সুত্রে মালিকানাধীন উত্তর  অশ্বত্থতলা মৌজার জে-এল নং সাবেক ২৭ হাল ৩৪, সিএস খতিয়ান ৯২, আর এস খতিয়ান ৯৩,বিএস ১৪৪নং খতিয়ান ভুক্ত দাগ সাবেক ৩০৭ হালে ১১৩৭ সাবেক দাগে ১৪ শতক যাহার উত্তের ইউপি রাস্তা, দক্ষিনে ১ম পক্ষ,পূর্বে ইউপি রাস্তা,পশ্চিমে আলী আকবার।
বিবাদী একই গ্রামের মৃত আবদুল গফুর ব্যাপারীর ছেলে মোঃ নজরুল ইসলাম (৪৪), ও  নজরুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম (৩৮) ২য় পক্ষ গন নালিশী সম্পত্তিতে কোনে প্রকার স্বত্ত্ব, স্বার্থ ও মালিকানা না থাকা স্বত্তেও নালিশী সম্পত্তি অন্যায়ভাবে নালিশী সম্পত্তি হইতে ১ম পক্ষকে বেদখলের অপচেষ্টায় লিপ্ত আছে বলে অভিযোগ করেন। নালিশী সম্পত্তিতে ২য় পক্ষ জোরপূর্বক ভোগদখল করার জন্য ইট,বালু,সিমেন্ট, রড আনিয়া বিল্ডিং ঘর নির্মান করার চেষ্টা করলে ১ম পক্ষ বাধা প্রদান করিলে বেদখল করিতে ব্যর্থ হয়।অজ্ঞাতনামা কতেক সন্ত্রাসী নিয়া জোরপূর্বক দখল ও হুমকি দামকি করার ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন।বিজ্ঞ আদালতের নালিশি সম্পত্তির ২য় পক্ষের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারার বিধান মতে শোকোজ প্রসিডিং স্থাপনক্রমে সম্পত্তিতে স্থিতাবস্থায় আদেশ প্রদান করেন।
এছাড়াও উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকার মান্যগণ্য ব্যক্তি মোঃ সোলেমান মিয়া ও মনা মিয়ার বিরুদ্ধে নজরুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগমের কর্তৃক আনিত  চাঁদাবাজির অভিযোগটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত বলে মোঃ সোলেমান মিয়া, মনা মিয়া, ১ম পক্ষ সহ গ্রামবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
লালমাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহ আলম বলেন বিরোধপূর্ণ জমি নিয়ে গোপালপাল আদালতে ১৪৫ধারা মামলা করছেন।কিন্তু শুক্রবার সকালে নজরুল ইসলাম সেই জমিতে সীমানা প্রাচীর নির্মান করতে গেলে উত্তেজনা বাড়ে,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।উভয় পক্ষকে  শান্তি শৃঙ্খলা বিনষ্ট না করতে বলা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

1

শিবচরে ডাকাতি মামলার -৩ ডাকাত গ্রেফতার

2

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

3

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

4

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

5

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

6

বেনাপোল দিয়ে ভারত থেকে ১৩ হাজার ৫২৮ মেট্রিকটন চাল আমদানি

7

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

8

হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

9

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

10

লিবিয়ার পূর্বাঞ্চলে নতুন গণকবরের সন্ধান, মিলল ২১ মরদেহ

11

ইসলামী আন্দোলন (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন দুই নেতা

12

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

13

ফুলবাড়িয়ার খিরু নদী দখল দারের কবলে

14

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

15

১১ দলীয় জোটের সিদ্ধান্ত ও ময়দানের বাস্তবতা

16

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

17

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেত

18

নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণা

19

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

20