জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লংগদুতে বন্যা দুর্গত মানুষের পাশে উপজেলা প্রশাসন

তাজ মাহমুদ।।

১৬ সেপ্টেম্বর, ২০২৫ ইং মঙ্গলবার সকাল ১০ঃ৩০ টায় রাঙ্গামটি পার্বত্য জেলার লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যা কবলিত পরিবারের মধ্যে মাইনীমুখ মডেল হাই স্কুল ও
মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রসাসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হয়। 
বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন  লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা, ইউপি সদস্য ও মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম মেম্বার, মহিলা ইউপি সদস্য রাবেয়া বেগম।
ত্রাণ বিতরণ কর্মসূচীর পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার বলেন একটানা অতি বৃষ্টি এবং পানি নিষ্কাষন হতে না পারার কারনে লংগদু উপজেলার বিভিন্ন এলাকা আজ পানিতে তলিয়ে আছে। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তাদের দুঃখের সীমা নেই। 
এসকল আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া মানুষের পাশে লংগদু উপজেলা প্রশাসন পুর্বেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি প্রশাসনের পাশাপাশি সমাজের সকল বিত্তবানসহ অন্যান্য সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সকলকে বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

1

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

2

দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ।

3

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

4

রাজৈরে বিরোধপূর্ণ জমিতে ৭০টি গাছ কাটার অভিযোগ

5

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭

6

শিবগঞ্জে ড্রেন নির্মাণে বিকল্প রাস্তা-সাইনবোর্ড না থাকায় ভোগ

7

ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

8

গোয়ালন্দে অন্যর জমি দখল করে বিক্রয় অভিযোগে সংবাদ সম্মেলন

9

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

10

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবম

11

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

12

মনোহরদীতে ধানের শীষের পক্ষে গণ-সংযোগ অনুষ্ঠিত

13

সন্ত্রাসী মোজাম্মেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী (১ম পর্ব)

14

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

15

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

16

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

17

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

18

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

19

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

20