দয়াল বড়ুয়া :
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের একটি রাবার বাগান থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের নাম রাজু শর্মা।পিতাঃমৃত রনজিত শর্মা।
গ্রাম:কাউয়ারখোপ,(৫) নং ওয়ার্ডের হিন্দু পাড়া।
বুধবার (১ অক্টোবর) সকালে রাজু শর্মার মরদেহটি ১ নম্বর ব্লকে একটি রাবার গাছের গোড়ায় বসা অবস্থায় ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে রাবার বাগানের শ্রমিকরা রাবার রস সংগ্রহ করতে গিয়ে মরদেহটি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘটনাস্থলে ভিড় জমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণা করা হচ্ছে, বাইরে কোথাও হত্যা করে এখানে এনে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে বসিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।
এদিকে রাজু শর্মার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। এখনো পযন্ত কে বা করা খুন করেছে তা জানা যায় নি।
রামু থানা পুলিশ জানায়,এটা পরিকল্পিত খুন,তা তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন