মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মো. শাজাহান মৃধা (৫৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
মৃত শাজাহান মৃধা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার কেসমত আলী মৃধার ছেলে। তিনি রাজবাড়ী জেলা জজ আদালতে সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের অভিযোগ, সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি হওয়ার পর অক্সিজেন সাপোর্ট দিলে কিছুটা সুস্থ অনুভব করছিলেন। কিন্তু প‌রে চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের।
মৃতের শ্যালক, রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম লাবলু বলেন,
“আমার বোন জামাই শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রথমে অক্সিজেন দেওয়ার পর তিনি একটু ভালো বোধ করছিলেন। কিন্তু একজন চিকিৎসক এসে অক্সিজেন সরিয়ে দেন। এরপরই তার অবস্থার অবনতি ঘটে এবং কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী চিকিৎসকের বিচার দাবি করছি।”
ঘটনার পর রোগীর স্বজনরা হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএমএ হান্নান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাক ও শ্বাসকষ্টের কারণে রোগীর মৃত্যু হয়েছে। তবে যেহেতু চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে, তাই আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে মহান বিজয় দিবস পালিত

1

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান

2

বগুড়া–৭ আসনে জামায়াত প্রার্থীর পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

3

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

4

আগৈলঝাড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফ

5

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিত

6

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

7

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

8

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

9

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

10

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

11

দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার দাবিতে

12

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

13

বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপাঠ

14

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

15

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

16

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

17

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

18

নওগাঁর নিয়ামতপুরে স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র

19

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

20