জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মৃতদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

মুহাম্মদ মূসা।।

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
এর আগে দরবার শরিফ ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে ভক্ত, স্থানীয় প্রশাসন ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। ভাঙচুর করা হয় ইউএনওর গাড়ি ও পুলিশের দুটি গাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা দরবারে ঢোকার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। পরে শতাধিক মানুষ ভেতরে ঢুকে হামলা চালায় এবং কবর থেকে মরদেহ তুলে মহাসড়কের কাছে পুড়িয়ে দেয়।
উল্লেখ্য, নুরুল হক গত ২৩ আগস্ট মারা যান এবং বিশেষভাবে উঁচু কবর দিয়ে সমাহিত করা হয়। স্থানীয় আলেম সমাজ কবর সমতলসহ কিছু দাবি জানালে বৃহস্পতিবার পর্যন্ত তা পূরণ করা হয়। তবুও শুক্রবার বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা পরে সহিংসতায় রূপ নেয়।
পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে

1

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

2

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

3

আলোকিত প্রজন্মের উদ্যোগে শীতবস্র বিতরণ কর্মসূচি ২০২৫ ইং

4

বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকবো: শওকত হাশেম শকু

5

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্

6

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

7

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

8

ধামরাইয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

9

কাপাসিয়ায় জঙ্গলে ঝুলন্ত হিরনের মরদহ ঘিরে রহস্য "আত্মহত্যা

10

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

11

অপরেশন ডেভিলহ্যান্টে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্

12

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

13

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষি

14

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

15

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

16

ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শার্শার মতবিনিময় সভা

17

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

18

চুনারুঘাটে মাটি ও বালু উত্তোলনে কারাদণ্ড ও জরিমানা

19

কয়রায় ইভটিজিং চুরিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সচেতনতমূলক

20