জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার অন্যতম আসামি ওবায়দুল মোল্লা (৩২) কে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার গাবলা গ্রামের মেহের মোল্লার ছেলে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল ফরিদপুরের কোতয়ালী থানার ‘কি পাইলাম মোড়’ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই সন্ধ্যা পৌনে ৭টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ওবায়দুল মোল্লাসহ আরও কয়েকজন রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ এলাকায় আমজাদ খানের বসতবাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর জখম করে। আহত আমজাদ খানকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২৪ জুলাই রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-১০ এর সহায়তা চান। এরপর গোয়েন্দা নজরদারির মাধ্যমে মঙ্গলবার রাতে ওবায়দুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেপ্তারের পর বুধবার সকালে ওবায়দুল মোল্লাকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

1

মাগুরায় নবাগত জেলা প্রশাসককে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের ফ

2

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্ব

3

ঠাকুরগাঁওয়ে ঘোড়া দিয়ে হাল চাষ

4

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

6

কালাই আঁওড়া উচ্চ বিদ্যালয়ে ফাজিল পাসের আগেই শিক্ষক, স্ত্রীও

7

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

8

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সির

9

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার

10

‎বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মধ্যরাতে মাদ্রাসা ছাত্রদের দিয়ে

11

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

12

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

13

দিনাজপুরে প্রতারণার ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘সাকসেস

14

কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে ২ লাখ টাকার গাছ কাটার অভিযোগ

15

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

16

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

17

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

18

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্

19

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

20