রাজধানীতে পাথর মেরে মানুষ হত্যা ও সারাদেশে চাঁদাবাজদের বিরুদ্ধে যশোরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকাল ৫ টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি জেলা কার্যালয়, রাঙ্গামাটি গ্যারেজ মোড়, আর এন রোড, হয়ে শহরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে দাড়াটানা ভৈরব চত্বরে এসে শেষ হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি, মুফতি আবুজার বিন হাফিজ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,(খুলনা বিভাগ) মাওলানা শুয়াইব হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি, মিয়া আব্দুল হালিম, সেক্রেটারি, আলহাজ্ব মোহাম্মদ আলী সরদার, জয়েন সেক্রেটার এইচ এম মহাসিন, এসিস্টেন্ট সেক্রেটারি, হাফেজ আব্দুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি গাজী শহিদুল ইসলাম, উলামা মাশায়েখ আইমা পরিষদের সভাপতি, মাওলানা আব্দুল হালিম, শিক্ষক ফোরামের সভাপতি, মুহাম্মাদ কামরুজ্জামান, ছাত্র আন্দোলনের সভাপতি, ইমরান হোসাইন,ইসলামী যুব আন্দোলন এর জেলা সহ-সভাপতি, মাওলানা খাইরুর বাসার, জয়েন সেক্রেটারি, ইমদাদুল হাসান, সাংগঠনিক সম্পাদক, মুহাম্মাদ হাবিবুল্লাহ, দপ্তর সম্পাদক, আবু রায়হান,
সহ যুব আন্দোলনের জেলা থানা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
মন্তব্য করুন