জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভা

মোছাদ্দেকুর রহমান 
১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি. ১৪:৩০ ঘটিকায় শহীদ আবু সাঈদ স্টেডিয়াম, রংপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী রীয়াজ, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনির হায়দার, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন (সিনিয়র সচিব পদমর্যাদা) এবং জনাব মোঃ কামালউদ্দিন, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব মোঃ শহিদুল ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর।

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তিনি ভোটারদের নির্ভয়ে, স্বতঃস্ফূর্তভাবে ও উৎসাহের সঙ্গে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন পরিচালনার নিরপেক্ষতা ও জনগণের শক্তি তুলে ধরেন। 
উক্ত অনুষ্ঠানে রংপুর বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের সকল উর্দ্ধতন কর্মকর্তা এবং রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয় অংশগ্রহণ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

2

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

3

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

4

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

5

লংগদুতে সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠি

6

র‍্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৯টি এয়া/রগা/ন উদ্ধার

7

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

8

মাদক

9

ধানের শীষ বিজয়ী হলে ঐক্যবদ্ধ মানবিক কাপাসিয়া গড়ে তোলা হবে

10

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

11

স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমা

12

সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পরিবারের ৮৬ ব্যাংক হিসাব জব্দের

13

কালিগঞ্জে দঃ শ্রীপুরে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্

14

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

15

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

16

কাউনিয়ায় সারওয়ার এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল

17

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

18

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট

19

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

20