শাহ্ মো মুশফিকুর রহমান।।
বুধবার রাত ১০ টায় ধাপেরহাট দক্ষিণ বন্দরে অবস্থিত যুব নিশান ক্লাবদ মতবিনিময় সভার আয়োজন করে।ক্লাবের সভাপতি মাহাবুর রহমানের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ারি গোলাম রব্বানী রতন,(বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি)।তিনি তার বক্তব্য ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং ক্লাবের উন্নয়নের জন্য সদস্যদের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, ক্লাবের সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারিত করা দরকার এবং আগামী দিনে তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করার উপর জোর দেন। তিনি আরও বলেন সমাজ থেকে নেশা,মাদক,জুয়া,সুদ সহ সকল প্রকার জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে যুব নিশান ক্লাবের সদস্যদের কাজ করার আহবান জানান।
এছাড়া, তিনি ভবিষ্যতে ক্লাবের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার সেক্রেটারি মো:সুজন মিয়া,ধাপেরহাট ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহ্ মোঃ মুশফিকুর রহমান,২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো:মেহেদুল ইসলাম,বেলাল,সবুজ,হোসাইন,রুবেল সহ আরও অনেকে।
মন্তব্য করুন