জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি


মোঃ আজিজুর রহমান
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা দৃশ্যমানভাবে বেড়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে পাশাপোল স্কুল মাঠ প্রাঙ্গনে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ (চৌগাছা ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী লন্ডনপ্রবাসী শিশু ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মুসলেহ উদ্দিন ফরিদ। এর পরে শতশত মোটরসাইকেল নিয়ে শক্তি প্রদর্শন পাশাপোল বাজার চত্বর থেকে শুরু হওয়া শোডাউনটিতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত মোটরসাইকেল অংশ নেয়। বর্ণাঢ্য শোডাউনটি পাশাপোল,দশপাখিয়া, মৎস্যরাঙ্গা, খলসি বাজার, রঘুনাথপুর, হাউলী মালিকাতি রানীয়ালী গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে আবার পাশাপোল বাজারে গিয়ে শেষ হয়।
রাস্তাজুড়ে দলীয় স্লোগান, ব্যানার এবং যুবসমর্থকদের উপস্থিতিতে পুরো ইউনিয়ন প্রকম্পিত হয়ে ওঠে।

স্থানীয়দের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস

শোডাউন দেখতে রাস্তায় দাঁড়ান শতশত মানুষ। অনেকেই মোবাইলে ছবি-ভিডিও ধারণ করেন। স্থানীয়দের দাবি—পাশাপোলে এর আগে এত বড় মোটরসাইকেল শোডাউন দেখা যায়নি।

বাজারের এক ব্যবসায়ী বলেন,
ডাঃ ফরিদ গ্রামের ছেলে। মানুষের সেবা করে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন, এই শোডাউন তারই প্রমাণ।”

ফ্রি মেডিকেল ক্যাম্পে জনপ্রিয়তা বৃদ্ধি

সাম্প্রতিক সময়ে চৌগাছা-ঝিকরগাছা এলাকায় ডা. মুসলেহ উদ্দিন ফরিদ পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটি ইউনিয়নে অনুষ্ঠিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের ফলে তরুণ ভোটারসহ সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

একজন যুবনেতা বলেন,
“যখন জনগণের পাশে দাঁড়ানো মানুষ সামনে আসে, তখন সমর্থন এমনিতেই বেড়ে যায়। আজকে তার প্রমাণ মিলল।”

নির্বাচনী মাঠে নতুন সমীকরণ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যশোর-২ আসনে এবারের নির্বাচন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ডাঃ মুসলেহ উদ্দিন ফরিদের এই শোডাউন নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে চৌগাছা অঞ্চলে তার প্রভাব বাড়ছে বলে মনে করছেন তারা।

তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো

শোডাউনে সবচেয়ে বেশি নজর কাড়ে তরুণদের ব্যাপক অংশগ্রহণ। অনেকেই ব্যানার-বেলুন নিয়ে র‍্যালির সামনে অবস্থান নেন। তাদের মতে,
“ডাঃ ফরিদ আমাদের অনুপ্রেরণা। তিনি এলাকায় পরিবর্তনের বার্তা নিয়ে এসেছেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভ

1

জনগণের দ্বারে প্রশাসন: ইসলামপুরে ইউএনও’র মসজিদ ও শিক্ষা প্রত

2

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

3

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

4

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

5

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

6

দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় কুলিয়া ইউনিয়ন বিএনপি ও কৃষ

7

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

8

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

9

ঝালকাঠির চর-ভাটারাকান্দা আবাসনেঅগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি

10

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

11

দোহারে নামে মিল থাকায় যুবক কারাগারে

12

ইসলামী আন্দোলন পটুয়াখালী-০১ প্রার্থী সরে পটুয়াখালী-০৪ আসনে ন

13

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

14

দিনাজপুর জেলা প্রশাসকের কাছে আশা’র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

15

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দানব

16

আচরণবিধি লঙ্ঘন,স্বতন্ত্রপ্রার্থীর বিশ হাজার টাকা জরিমানা

17

পিআর গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়

18

ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

19

ঐতিহ্যের নীরব সাক্ষী বালিয়াটি জমিদার বাড়ি: অবহেলায় হারিয়ে যে

20