জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত‍্যাহার,কাল থেকে বাস চলাচল শুরু

নাজমুল হাসান রিপন।।
দিনভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আন্তজেলার সড়কগুলোতে বাস চলাচল বন্ধ থাকার পর পরিবহন ধর্মঘট প্রত‍্যাহার করা হয়েছে। ফলে রোববার (১২ অক্টোবর) রাত ৯টা থেকে ময়মনসিংহ থেকে সব সড়কে সব ধরনের বাস চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন ভোগান্তি ও জনদুর্ভোগ লাঘবে এক জরুরি সভা শেষে এ ধর্মঘট প্রত‍্যাহার করা হয়। জেলা প্রশাসনের আহ্বানে এই সভায় জেলা মটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশগ্রহণ করেন।

সভা শেষে রাত ৯টার দিকে ঢাকা পোস্টকে বাস ধর্মঘট প্রত‍্যাহারের সত‍্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম।

তিনি জানান, জনদুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ‍্যমে পরিবহন ধর্মঘট প্রত‍্যাহার করা হয়েছে। তবে চলমান সমস্যাগুলো চিহ্নিত করে তা নিরসনের লক্ষ্যে ৬ সদস‍্যের একটি কমিটি কাজ করবে। তাদের প্রস্তাবনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বলেন, জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে সংশ্লিষ্টরা ধর্মঘট প্রত‍্যাহার করে নিয়েছেন। তবে অভ‍্যন্তরীণ সমস্যাগুলো পরবর্তীতে আলোচনার মাধ‍্যমে সমাধানের সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জেলা মটর মালিক সমিতির সভাপতি মো: আলমগীর মাহমুদ আলম বলেন, আলোচনার মাধ‍্যমে শ্রমিকদের ধর্মঘট প্রত‍্যাহার করা হয়েছে। এখন থেকে স্বাভাবিকভাবে সব সড়কে সব ধরনের বাস চলাচল করবে। এতে কোনো ধরনের যাত্রী ভোগান্তি থাকবে না বলে আশা করছি।

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিরোধের জের ধরে আজ সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আন্তজেলার সড়কগুলোতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ যাত্রীদের মধ‍্যে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাই সদরে চলাচল অনুপযোগী

1

টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে

2

চায়না দূয়ারী জালে ছয়লাভ তাহিরপুর জীববৈচিত্র্য হুমকিতে।

3

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

4

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

5

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

6

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর - ১ সমৃদ্ধ সমাবেশ

7

ঠাকুরগাঁওয়ে ঘোড়া দিয়ে হাল চাষ

8

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

9

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

10

কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নি

11

জামায়াতের সংঙ্গে আমেরিকার গোপন আঁতাত দেশের জন্য মংঙ্গলজনক নয়

12

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি

13

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

14

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

15

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন করলেন বাণিজ্য

16

দুই মাথা ও তিন হাত নিয়ে শিশুর জন্ম,

17

দিনাজপুর সদর-৩ আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন উপলক্ষে আনন্দ

18

বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল

19

সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণ

20