জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা বেগমের জবানবন্দি

মনির আহমদ আজাদ 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম (২১) মারা গেছেন। মৃত্যুর আগে তিনি স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে জোরপূর্বক বিষ পান করানোর অভিযোগ করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গত ১৬ জানুয়ারি শুক্রবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার রাতে কিছুক্ষণ আগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমেনা বেগমের বাবার বাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীরপাড়া এলাকায় এবং শ্বশুরবাড়ি সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা গ্রামে। তার অকাল মৃত্যুকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে নিহতের দুই বছর বয়সী কন্যা সন্তানকে ঘিরে স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে, ২০২২ সালের ৫ আগস্ট মীরপাড়ার শফিক আহমেদের কন্যা আমেনা বেগমের সঙ্গে বাহাদির পাড়ার বক্কর হাজীর ছেলে মোহাম্মদ ইউসুফের বিয়ে সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে নানা জটিলতার অভিযোগ উঠলেও বিষপানের ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের পরিবার এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সংশ্লিষ্ট থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ###

সংবাদ প্রেরকঃ মনির আহমদ আজাদ, চট্টগ্রাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাভারণে হিরো বাইক প্লাজা টেকনিশিয়ান ও মিডিয়াদের সাথে মতবিনিম

1

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

2

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

3

বেতন বন্ধে উত্তাল তারাকান্দি যমুনা সার কারখানা

4

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

5

গজারিয়ায় একের পর এক দুর্ধর্ষ ডাকাতি

6

গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

7

ভাঙ্গুড়ায় বাবার পর মাকে হারিয়ে দিশেহারা ২ শিশু

8

ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক মোতালেব আর নেই

9

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

10

নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুলের পদবী নিয়ে বিভ্রান্ত নেতাকর্

11

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

12

ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

13

সিরাজগঞ্জ এর তাড়াশে বিয়ের দাবিতে তরুনির ছেলের বাড়িতে অনশন

14

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

15

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত

16

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়

17

ভয়াবহ নিত্যদিনের বাস্তবতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে য

18

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

19

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

20