জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মুফতি ওয়াক্কাসের কবর জিয়ারতে এম ইকবাল হোসেন

এস এম মামুন

৮৯ যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বিএনপি নেতৃত্বাধীন জোটের সাবেক সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জমিয়াতে উলামায়ে ইসলামের সাবেক মহাসচিব মরহুম মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের কবর জিয়ারত করেছেন।
শনিবার মনিরামপুর উপজেলার পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত শেষে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দোয়া করা হয়।
কবর জিয়ারত শেষে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মরহুম মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ছিলেন একজন প্রখ্যাত আলেম ও বরেণ্য রাজনীতিবিদ। ধর্মীয় শিক্ষা বিস্তার এবং গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি যশোরবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর পৌর বিএনপির সভাপতি মোঃ খাইরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, জমিয়াতে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রশীদ বিন ওয়াক্কাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে একই দিনে বিএনপি প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন দেশের বৃহত্তম মাদানী নগর মাদ্রাসার মহিলা শাখার প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ওলামায়ে কেরাম ও মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে মাদানী নগর মাদ্রাসার মহিলা শাখার এই উদ্যোগ প্রশংসার দাবিদার। ভবিষ্যতে এসব দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
এ সময় মাদ্রাসার দায়িত্বশীল আলেমগণ নির্মাণাধীন ভবনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন নিয়মিতভাবে ধর্মীয়, সামাজিক ও দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় জোরদার করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

1

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

2

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

3

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা

5

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

6

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

7

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

8

ছাতকে বিএনপি'র প্রার্থী কলিম উদ্দিন মিলনের সাথে মার্কিন দূতা

9

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

10

শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

11

ঝিনাইদহে ভোটের মাঠ উত্তপ্ত

12

কালিগঞ্জে কৃষকের অন্তরালে সার সিন্ডিকেট

13

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

14

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

15

ময়মনসিংহ-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক

16

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও বিশেষায়িত হাসপাতাল হবে : তারেক রহম

17

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

18

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবু

19

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

20