জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মুনিয়া ওভারসিস সাতক্ষীরা জেলা শাখা পরিদর্শনে মনির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক

সানজিদুল হক 
মনির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মুনিয়া ওভারসিস-এর সাতক্ষীরা জেলা শাখা অফিস পরিদর্শন করেছেন মনির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুল ইসলাম মনির। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় পাটকেলঘাটা বাধন শপিং কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ উপলক্ষে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা অফিসের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুল ইসলাম মনিরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গোলিয়ার প্রতিনিধি দল। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রায়ান ও ব্রাঞ্চ ম্যানেজার রুহুল আমিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল কাশেম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ রাশিদুল হক রাজু, মোহাম্মদ আলী হোসেন, জিএম আবু মুহিত, শেখ রিজভী আহমেদ, রাকিবুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পাশাপাশি বিদেশে যেতে আগ্রহী বহু প্রার্থীও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুনিয়া ওভারসিস দীর্ঘদিন ধরে দক্ষ ও বৈধ উপায়ে জনশক্তি প্রেরণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনিরুল ইসলাম মনির বলেন, “মনির গ্রুপ প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে আরও নতুন দেশে কর্মসংস্থান সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

1

নওগাঁর মান্দায় ইতিহাস গড়লেন ডাঃ ইকরামুল বারী টিপু

2

নিয়ামতপুরের হাজীনগর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশ

3

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

4

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

5

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

6

চকরিয়ায় নতুন হাওয়া

7

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

8

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

9

ভেড়ামারায় নবম শ্রেণীর ছাত্রী তাবাসসুমের রহস্যজনক মৃ,ত্যু

10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেলদুয়ারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে

11

শীতে ঝিনাইগাতীর গারো পাহাড়ে পর্যটকের ঢল, মুখে হাসি পর্যটন ব্

12

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

13

নোয়াখালীর সেনবাগে ওলামা দলের কমিটি প্রকাশ

14

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

15

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

16

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

17

প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

18

সাঁথিয়ায় বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে পাঁচ লাখের মালামা

19

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

20