ইব্রাহিম বাদশা
প্রকাশঃ 11-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

মীরসরাইয়ে সিডিএসপি বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন শত শত একর মাছের ঘের

চট্টগ্রামের মীরসরাই উপজেলার উপকূলবর্তী এলাকায় অবস্থিত চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট (সিডিএসপি) আওতাধীন বাঁধের একাধিক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মুহুরী সেচ প্রকল্প সংলগ্ন এলাকায় ইতোমধ্যে মীরসরাই ও পাশের সোনাগাজী অংশে নদীভাঙনে প্রায় ২০০ একর মাছের ঘের সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ঝুঁকির মুখে রয়েছে আরও অন্তত ৫০০ একর এলাকা। স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে মীরসরাইয়ে গড়ে ওঠা ৩৪ হাজার একর জায়গাজুড়ে বিস্তৃত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বিইজেড) প্রকল্পও হুমকির মুখে পড়বে। বাঁধ ভেঙে গেলে লবণাক্ত পানি ঢুকে উপজেলার ওচমানপুর ও ইছাখালী ইউনিয়নের ১০-১২টি গ্রামে দেখা দিতে পারে জলাবদ্ধতা এবং কৃষি ও গৃহস্থালি ব্যবস্থায় ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। সরেজমিন ঘুরে দেখা গেছে, মুহুরী সেচ প্রকল্পের ভাটির দিকে প্রায় ১১শ বর্গমিটার এলাকায় পলি জমে নদীর প্রবাহপথ পরিবর্তিত হয়েছে। এর ফলে সোনাগাজীর থাক খোয়াজের লামছিতে নতুন চর জেগেছে, আর মীরসরাইয়ের উত্তর ইছাখালী অংশে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। পলি জমার কারণে সেচ প্রকল্পের বেশ কিছু স্লুইসগেট অকার্যকর হয়ে পড়েছে। একসময় যেসব জায়গায় নদী ও সাগর থেকে বাঁধের দূরত্ব ছিল ৩ হাজার মিটার, সেখানে এখন কোথাও ১০ মিটার, কোথাও মাত্র ৫ মিটার ব্যবধান রয়ে গেছে। উল্লেখ্য, বঙ্গোপসাগরের ভাঙন থেকে রক্ষার জন্য ১৯৯৪ সালে নির্মিত এ সিডিএসপি বাঁধকে ঘিরেই গড়ে উঠেছিল শত শত মাছের খামার। এসব খামার দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মাছের চাহিদার প্রায় ৭০ শতাংশ পূরণ করে আসছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে বাঁধের রক্ষণাবেক্ষণে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করছেন স্থানীয় খামারি ও বাসিন্দারা।
ইউএনও মাহফুজা জেরিন জানান, বাঁধ রক্ষায় উচ্চপর্যায়ে জানানো হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার বলেন, বাঁধ রক্ষায় ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে জিও ব্যাগ ফেলার মাধ্যমে মেরামতের কাজ দ্রুত শুরু হবে। মৎস্য খামার মালিক ও স্থানীয় বাসিন্দারা বর্ষা মৌসুম শুরুর আগেই জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত ও সুরক্ষা ব্লক বসানোর দাবি জানিয়েছেন। তা না হলে মীরসরাইয়ের উপকূলীয় এই গুরুত্বপূর্ণ এলাকা বড় ধরনের প্রাকৃতিক ও অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

1

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

2

সাবেক প্রেমিকাকে অপহরণ ও ধর্ষণ

3

চবিতে নারী শিক্ষার্থীদের বহিষ্কার ও পলিটেকনিকের শিক্ষার্থীদে

4

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

5

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

6

ভাঙ্গুড়ায় রুহুল বিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

7

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

8

কেন্দ্রীয় সংসদের নির্বাচনী প্রচার-প্রচারণার

9

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

10

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

11

সুরেশ্বর দরবার শরীয়ফ"দেশের অন্যতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র

12

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

13

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

14

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

15

১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

16

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

17

মৌলভীবাজারে লিটন হত্যা মামলার আসামী গ্রেফতার

18

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

19

সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্য

20