জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

ইব্রাহিম বাদশা
 চট্টগ্রামের মীরসরাইয়ে ছড়া ও পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে মীরসরাই উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ভেড়ামারা আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া আক্তার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো. তরিকুর রহমান এবং জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

অভিযান সম্পর্কে ইউএনও সুমাইয়া আক্তার বলেন, করেরহাট ইউনিয়নের ভেড়ামারা আদর্শ গ্রাম এলাকায় একটি চক্র ছড়া ও পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, একটি ছড়া ও পাশের পাহাড় কেটে কৃষিজমিতে তিনটি বড় বালুর স্তুপ তৈরি করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানকালে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে 

ঘটনাস্থলে পাওয়া না গেলেও অবৈধ কার্যক্রমে ব্যবহৃত তিনটি ডিজেলচালিত যন্ত্র ধ্বংস

 করা হয়েছে। উত্তোলিত অবৈধ বালুর বিষয়ে পরবর্তীতে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরিবেশ ধ্বংসকারী এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

1

নকল দুধ তৈরিতে অভিযুক্ত আবুল বাশার ধরাছোঁয়ার বাহিরে

2

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

3

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

4

ভোলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী

5

মুনিয়া ওভারসিস সাতক্ষীরা জেলা শাখা পরিদর্শনে মনির গ্রুপের ব

6

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

7

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

8

মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী ট্রাকের চাপায় সাংবাদিক র

9

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে কাহিল জনজীবন

10

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

11

নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা ব

12

মানবতাবিরোধী অপরাধ নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমা

13

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

14

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

15

খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

16

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও

17

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

18

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

19

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

20