জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

সাব্বির হোসাইন আজিজ 

মাদারীপুরের কালকিনিতে সার্বিক পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় রাকিব মোল্লা (১৮) এক যুবক নিহত হয়েছেন। এসময় রবিন (২২) নামের আরও এক যুবক আহত হয়। আজ রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিকারমঙ্গল এলাকার ঠাকুর বাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের শাহবুদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, সার্বিক পরিবহন এর একটি বাস শিকারমঙ্গল এলাকার ঠাকুরবাড়ি স্থানে পৌঁছালে রাকিব ও রবিনকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এবং রবিনকে চিকিৎসা প্রদান করেন। 

অন্যদিকে, সরু রাস্তায় বেপরোয়া গতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা চালকদের অদক্ষতা ও দ্রুতগতিকে দায়ী করে প্রশাসনের কাছে কঠোর নজরদারির দাবি জানান।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্

1

ভয় দেখাতেই মাঠে নেমেছি

2

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

3

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

4

মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

5

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

6

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে

7

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে

8

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

9

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

10

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

11

জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের চিন্তায় এনসিপি

12

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

15

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায়

16

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

17

ঈশ্বরদীতে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

18

সিলেটের উন্নয়নে বাঁধা ডিসি ও পুলিশ সুপার

19

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও বিশেষায়িত হাসপাতাল হবে : তারেক রহম

20