মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত

মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর নামক স্থানে রোববার বিকাল সাড়ে ৫ টায় সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন । নিহত ৩ শিক্ষার্থী হলো সদরের হাজীপুর গ্রামের লালমিয়ার ছেলে রবিন (২২), সদরের লক্ষীকোল গ্রামের রেজাউল ইসলামের ছেলে জিসান (১৮) ও সদরের কাশিয়াডাঙ্গা গ্রামের বকুল ইসলামের ছেলে সাজিম মোল্যা (২২) । নিহত ৩ জন শিক্ষার্থী মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের এইচএসসি’র ২য় বর্ষের শিক্ষার্থী ।
আবালপুর এলাকার স্থানীয় প্রত্যক্ষদর্শী মামুন মোল্যা জানান, রবিন, জিসান ও সাজিদ এ তিনজন সদরের ইটখোলা বাজার থেকে মোটর সাইকেল যোগে ইছাখাদা বাজারের দিকে যাচ্ছিল । বাইক চালক রবিন বিভিন্ন ভঙ্গিমায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রন করছিল । তাদের পিছনে ঢাকা থেকে খুলনাগামী দুটি পরিবহন আসছিল । পথি মধ্যে একটি পরিবহন মোটর সাইকেলটি ক্রস করে সামনে গেলে বাইক চালক রবিন পরিবহনটিকে অভারটেক করে সামনে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংর্ঘষ হয় । এ সময় মোটর সাইকেলে থাকা রবিন ও সাজিম বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় । অপরদিকে, মোটর সাইকেলে থাকা সাজিদ আহত হয় ।
মাগুরা রাম নগর হাইওয়ে থানার পরিদর্শক সিদ্ধান্ত সাহা বলেন, বিকাল সাড়ে ৫টার সময় এ সড়ক দুর্ঘটনা ঘটে । আমরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে বাইক চালক রবিন ও সাজিদের লাশ উদ্ধার করি । এ ঘটনায় আহত জিসানকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষনা করে । ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

1

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

2

তারেক রহমানকে কটাক্ষ করায় আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ক

3

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

4

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম

5

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

6

মোংলার চিলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল ধানের শ

7

টেকনাফে পিছ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

8

ফরিদপুরে স্কুল ছাত্রী সুরাইয়া হত্যার রহস্য উন্মোচন দুই আসা

9

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

10

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

11

মাদারগঞ্জে নাশকতা মামলায় ইউনিয়ন তাঁতীলীগ নেতা এনামুল গ্রেফতা

12

কান্তনগর মেলায় অনিয়ম ঠেকাতে দ্রুত পদক্ষেপ

13

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

14

‎মোটর বাইকের সংঘর্ষে এক পথ আরোহীর মৃত্যু

15

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

16

আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জর

17

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সির

18

১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতিয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুত

19

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

20