জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

  সুলতান আল এনাম  

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সোহেল রানার যোগসাজশে সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। দলিলে উল্লেখিত রাস্তার তথ্য গোপন করে অবৈধভাবে নকশা পাশ করানোর মাধ্যমে রাস্তা দখল করে স্থায়ী ভবন নির্মাণে প্রত্যক্ষ ভূমিকা রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় পৌরসভা ও উপজেলা প্রশাসনের একাধিক নোটিশ ও নির্দেশ উপেক্ষা করে কাজ চলমান থাকায় প্রশাসনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালের পহেলা এপ্রিল মহেশপুর উপজেলা শহরের পৌর এলাকার পশু হাসপাতাল পাড়ায় ৪ দশমিক ৪৫ শতক জমি ক্রয় করেন মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা রায়হান উদ্দিনের মেয়ে রাজিয়া খাতুন। জমি দাতা ছিলেন একই এলাকার মাছুমা খাতুন। জমি বিক্রয়ের সময় দলিলে স্পষ্টভাবে উল্লেখ ছিল—সরকারি রাস্তার সাথে সংযুক্ত হিসেবে ৭ ফুট প্রশস্ত একটি চলাচল রাস্তা দিতে হবে।
কিন্তু সম্প্রতি জমি বিক্রেতা মাছুমা খাতুন ও তার ছেলে আতিকুর রহমান পাপ্পু দলিলে উল্লেখিত ওই রাস্তার অংশ দখল করে সেখানে পাকা ভবন নির্মাণ শুরু করেন। অভিযোগ রয়েছে, রাস্তার অস্তিত্ব গোপন রেখে তারা পরিকল্পিতভাবে নির্মাণ কাজ শুরু করেন। এ কাজে মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সোহেল রানা দলিলের গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষা করে কিংবা গোপন রেখে নকশা পাশ করে দেন, যা পুরো নির্মাণ কার্যক্রমকে অবৈধ করে তুলেছে।
ভুক্তভোগী পরিবার বিষয়টি জানতে পেরে মহেশপুর পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে পৌরসভা কর্তৃপক্ষ তদন্তে নেমে দলিলে উল্লেখিত রাস্তার অস্তিত্বের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে। তদন্ত শেষে নির্মাণ কাজ বন্ধের নোটিশ দেওয়া হলেও মাছুমা খাতুন ও তার ছেলে আতিকুর রহমান পাপ্পু তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরাসরি নির্মাণ কাজ বন্ধের নির্দেশ প্রদান করলেও সেই নির্দেশও মানা হয়নি। প্রশাসনের এমন স্পষ্ট নির্দেশ অমান্য করে কাজ চলমান থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
রাজিয়া খাতুন অভিযোগ করে বলেন, নির্বাহী প্রকৌশলী সোহেল রানার প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাছুমা খাতুন ও তার ছেলে পাপ্পুর পক্ষে এভাবে রাস্তার তথ্য গোপন করে নকশা পাশ করানো সম্ভব নয়। তারা পরিকল্পিতভাবে সময়ক্ষেপণ করে ধীরে ধীরে সরকারি রাস্তা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টা করছে।
এ ব্যাপারে অভিযুক্ত আতিকুর রহমান পাপ্পুর সাথে কথা বলতে একাধিকবার তার ফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেন তিনি। আর নির্বাহী প্রকৌশলী মোঃ সোহেল রানা বলছেন, আমরা তাদের নোটিশ দিয়েছি কিন্তু কাজ বন্ধ করছে না। জালিয়াতি করে নকশা করা হয়েছে এবং তার কাজও চলছে কিভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা পৌর প্রশাসক সিন্ধান্ত নিবেন।
এ ব্যাপারে মহেশপুর পৌরসভার প্রশাসক ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, আমরা জমি দাতার কাছে কারণ দর্শাণোর নোটিশ দিয়েছি। তার জবাব দিয়েছে। এখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

1

দিনাজপুরে ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বীজআলু হিমাগার

2

রায়গঞ্জে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে আন্ত বিভাগ ফুটবল

3

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

4

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

5

আলীকদমের মারাইংতং পাহাড়ে সব ধরণের কার্যক্রম বন্ধ রাখার নির্দ

6

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

7

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

8

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা

9

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

10

অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মানব বন্ধন

11

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

12

ঘোড়াঘাটে এলজিইডির ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

13

পটুয়াখালী মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

14

সুপরিকল্পিতভাবে তালা বাসিকে জলবদ্ধতা থেকে রক্ষা করব: শুভাশুন

15

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান

16

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

17

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

18

কুড়িগ্রামের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয

19

সিলেটের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

20