জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা

আব্দুল্লাহ আল মামুন 

"শুভ কাজে, সবার পাশে" স্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। মঙ্গলবার বসুন্ধরা-শুভসংঘ  মনিরামপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। 
 উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এসএম হাফিজুর রহমানের  সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায়  এতে বক্তব্য দেন মনিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎ মন্ডল,সহকারী প্রধান শিক্ষক মোঃ  আসাদুজ্জামান,সিনিয়র শিক্ষক সেলিমুল আযম শামীম হোসেন,আব্দুল কুদ্দুস,সুজিত বিশ্বাস,সালাউদ্দীন রাজু,আশরাফুল আলম,তহমিনা আক্তার,স্থানীয়  শুভসংঘের সহ-সভাপতি ডাঃ হাবিবুর রহমান,  যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীর সরকারসহ রাষ্ট্রীয় শুভসংঘের সদস্যরা।. আলোচনা 
সভায় প্রধান আলোচক মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফরিদুল ইসলাম  শিক্ষার্থীদের স্বাস্থ্যকর জীবনধারা এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি  বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার গ্রহণ, জাঙ্ক ফুড পরিহার, হাত ধোয়ার সঠিক নিয়ম, ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগ থেকে বাঁচতে করণীয় এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে, মৌসুমী রোগ ও অস্বাস্থ্যকর খাবারের ক্ষতিকর দিকগুলো নিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।
বসুন্ধরা-শুভসংঘের উপদেষ্টা অধ্যাপক বাবুল আকতার বলেন,প সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এবং শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা তৈরি করে একটি সুস্থ জাতি গঠনে বসুন্ধরা-শুভসংঘ সবসময় পাশে থাকবে।
আলোচনা শেষে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সুস্থ জীবনযাপনের অঙ্গিকার করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎ  বসুন্ধরা-শুভসংঘের এই জনহিতকর উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সচেতনতা সভা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়নের মহান বিজয় দিবস পালন

1

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

2

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

3

মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

4

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

5

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

6

কবিরহাট পৌরসভা জিরো পয়েন্ট ধানের শীষের পক্ষে এক বিশাল জনসভা

7

পানছড়িতে বিজিবির নলকূপ ও অনুদান প্রদান

8

সুনামগঞ্জে নতুন জেলা পুলিশ সুপার দায়িত্ব গ্রহন করেন।

9

মোল্লাপাড়ায় ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম সাহেবকে রাজকীয় বিদায়

10

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

11

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

12

মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো যুবদলের ৪৭ তম

13

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

14

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

15

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

16

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

17

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

18

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

19

খড়ের নিচে মৃত্যু ফাঁদ

20