মোঃ নূরুল ইসলাম
প্রকাশঃ 24-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলা কলেজ ছাত্রদল নেত্রী ইস্পিতা’র মৃত্যু রহস্য উদঘাটনে কেন্দ্রীয় ছাত্রদলের বিবৃতি

কর্ণফুলী-০৪। ভোলার পার্শ্ববর্তী উপজেলা মেহেন্দীগঞ্জের কালিগঞ্জ ঘাট পার হওয়ার কিছু সময় পর তিনি খবর পান, এক নারী তৃতীয় তলা থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন। সঙ্গে সঙ্গে লঞ্চটি ঘুরিয়ে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে লাইফবয়া ফেলা হয়। একবার ওই তরুণীকে নদীতে ভাসতে দেখা গেলেও কাছে পৌঁছানোর আগেই তিনি চোখের আড়াল হয়ে যান।পরে ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর কোস্টগার্ডকে জানিয়ে লঞ্চটি ঢাকার পথে রওনা দেয়।
এ বিষয়ে কর্ণফুলী লঞ্চ কোম্পানির ম্যানেজার আলাউদ্দিন জানান, ১৭ই জুন সকালে কর্ণফুলী-০৪ লঞ্চ থেকে মেহেন্দিগঞ্জের পরে ইলিশা থেকে ঢাকা যাওয়ার পথে লঞ্চের তৃতীয় তলা থেকে এক তরুণী নদীতে ঝাঁপ দেয়। লঞ্চের মাস্টার খবর পেয়ে এক ঘন্টা ব্যাপী তাকে উদ্ধারের জন্য লঞ্চ বেক গিয়ার দিয়ে খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে পরে লঞ্চ ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এ ঘটনায় লঞ্চে থাকা অন্য আরেক নারী ৯৯৯-এ কল দিয়ে ঝাঁপ দেওয়া তরুণী ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ দেয়। পরে মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ ওই লঞ্চ থেকে স্টাফ রাসেল হৃদয় (৩২) কেবিন বয় শান্ত (২৫),শমশের (২৭) ও অভিযোগকারীকে পুলিশ হেফাজতে নেয়। ঘটনার প্রাথমিক তথ্য জেনে পরে পুলিশ তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
এই ঘটনায় মুন্সিগঞ্জ থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান,১৭ জুন কর্ণফুলী-৪ লঞ্চ থেকে একজন নারী ধর্ষনের শিকার হয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে বলে ৯৯৯-এ অভিযোগ আসে। পরে পুলিশ ওই লঞ্চের দুই স্টাফ এবং অভিযোগকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। ঘটনার তথ্যাদি সংগ্রহ করে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত না হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে কথা হয় ভোলা সরকারী কলেজ ছাত্রদল সদস্য সচীব ফজলুল করীম ছোটন’র সাথে। তিনি ভোলা নিউজ ‘কে জানান, সুকর্ণা আক্তার ইস্পিতা ছাত্রদলের একজন সক্রীয় কর্মী ছিলেন। জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে ভোলায় ছাত্র জনতার সাথে রাজপথে তারও সক্রীয় ভূমিকা ছিলো। তার মৃত্যু রহস্য উদঘাটন এবং আইনী ব্যবস্থা নেয়ার দাবী জানান,তিনি।
উল্লেখ্য,নিহত শিক্ষার্থী সুকর্ণা আক্তার ইস্পিতার বাড়ী ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামে। তার বাবা মো: মাসূদ রানা পেশায় একজন বোরাক চালক।
ভোলা সদর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসনাইন আহমেদ পারভেজ গণমাধ্যমকে জানান,বিষয়টি তদন্ত করে খুব দ্রততম সময়ের মধ্যে মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। অপর একটি সূত্র জানায়,কলেজ ছাত্রীর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু রহস্য উদঘাটন করতে গোয়েন্দাদের সমন্বয়ে একটি কম্বাইন্ড সার্চ টিম কাজ শুরু করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে জয়পুরহাটের কুমড়ো বড়ি

1

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

2

ঈশ্বরদী–আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র

3

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মালিঝিকান্দা ইউনিয়ন ছাত্রদলের

4

ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

5

ভাঙ্গুড়ায় হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা প্র

6

বেনাপোলে চেকপোস্টে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলারসহ পাসপোর্টয

7

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

8

৩১ দফা বাস্তবায়নে সিলেটের টুকেরবাজারে বিএনপির প্রচার মিছিল

9

গোয়ালন্দে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভা

10

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী

11

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

12

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জ

13

ভারতের জন্য ছয় ইউনিটের পরমাণু কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

14

জামায়াতের অবস্থান কর্মসূচি

15

পাগলা মসজিদের ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

16

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

17

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

18

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

19

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফ

20