জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভূঞাপুরে হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মোঃ আব্দুল্লাহ আল মামুন
 

টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নিকরাইল বাজার কালী মন্দির এলাকার মজনু ডাক্তারের ছেলে মনির খান ওরফে ছদ (৪০), রুহুলী পশ্চিমপাড়া গ্রামের মৃত খ. মহাম্মদ আলীর ছেলে খ. মন্তাজ আলী (৫৯) এবং ২নং পুনর্বাসন এলাকার আনছের মন্ডলের ছেলে রুবেল মন্ডল (৩৮)।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— নিকরাইল বাজারের মেসার্স আলী ট্রেডার্স অ্যান্ড হার্ডওয়্যার স্টোরের সামনে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। খবরের ভিত্তিতে ভূঞাপুর থানার একটি বিশেষ দল দ্রুত সেখানে উপস্থিত হয়ে অভিযান চালায়।

অভিযানে তিনজনকে ২ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ৫ বছরের সাজাপ্রা

1

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

2

শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত নাসিরনগরের কেটে খাওয়া সাধারণ নিম্

3

গোপন সংবাদে কারখানায় অভিযান পরিচালনা করেন মহেশখালী ভৃমি

4

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

5

সাইকেল ও হুইল চেয়ার পেয়ে উচ্ছাসিত মেধাবী ও প্রতিবন্ধীরা

6

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

7

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ মানব পাচারকারী আটক

8

কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে(স্বতন্ত্র) প্রাথমিক সদস্

9

ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরত

10

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অ

11

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষ

12

পূবালী ব্যাংকের ২৫৯তম উপশাখার শুভ উদ্বোধন

13

ময়মনসিংহে বিএনপি নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান সহ আটক তিন

14

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

15

ভাঙ্গুড়ায় নাশকতা ঠেকাতে জামায়াত নেতাকর্মীদের অবস্থান কর্মস

16

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

17

নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

18

নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুল

19

ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক কর্মশালা অনু

20