জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে ভস্মীভূত ৭ ব্যবসা প্রতিষ্ঠান,২০ লাখ টাকার ক্ষতি

মো.মেহেদী হাসান 
ভাঙ্গুড়া, পাবনা 

পাবনার ভাঙ্গুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (৩০ আগস্ট) ভোর রাতে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের চকমইষাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।

জানা গেছে, ভোর সাড়ে ৪ টার দিকে ওই বাজারের ব্যবসায়ী মামুন হোসেনের মুদি দোকানে  হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই সে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে থাকে । এসময় স্থানীয় এক ব্যক্তি টের পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে লোক জড়ে করে আগুন নেভাতে শুরু করে। পরে খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পাশের ফার্মেসি, মুদি দোকান,ওয়ার্কশপসহ ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ  টাকার ক্ষয়ক্ষতি হয় ।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গোলাম রাব্বী জানান, ওই মার্কেটে আমার অটো পার্টসের দোকান । দোকানের ভেতরে একটি নতুন অটোভ্যান গাড়িও রাখা ছিল। অগ্নিকাণ্ডে গাড়িটিসহ আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।"

ব্যবসায়ী সাগর হোসেন জানান, "আগুনে আমার ট্রলি গাড়ির পার্টসের দোকানের প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।"  

এ বিষয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শহিদুল ইসলাম আমার দেশকে বলেন, "খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আমাদের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক টাকা নিরুপণ করা হয়েছে। তবে ওই মার্কেটে ডিজেল- পেট্রোলের দোকান থাকায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

1

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

2

চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

3

মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে কঠোর নিরাপত্তা জোরদার

4

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

5

রাজশাহীর হেরোইন বাহক হত্যা মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চ

6

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পরিবারের দান করা জমিতে এতিমখানা

7

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

8

‎ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল ম

9

ছাত্রদলের ইসি ঘেরাও: পোস্টাল ব্যালটে পক্ষপাত ও রাজনৈতিক প্রভ

10

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

11

দিনাজপুর-৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত স্বতন্ত্র প্র

12

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

13

হবিগঞ্জের আজমিরীগঞ্জে চোলাই মদ সহ একজনকে গেপ্তার করেছে সেনাব

14

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

15

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

16

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

17

সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে "শিক্ষা বৃত্তি-

18

ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ

19

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

20