জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন ইউএনও

সাদ্দাম হোসাইন  
 সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা,গম,সূর্যমূখি,চিনাবাদাম,শীতকালীন পেঁয়াজ, মসুর,খেসারী,অড়হড়,প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরিন জাহান। 

বুধবার সকালে ২৯ অক্টোবর বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে মোট আটটি ফসলের গম ৬৮০ বিঘা,সরিষা ৬৩৮০ বিঘা, সূর্যমূখি ২০ বিঘা,চিনাবাদাম ৮০ বিঘা, শীতকালীন পেঁয়াজ ২০ বিঘা, মসুর ৩০০বিঘা,খেসারী ২০০ বিঘা,অড়হড় ১০ বিঘা, সর্বমোট ৭৬৯০ বিঘা কৃষি প্রণোদনা কর্মসূচি প্রদান করা হয়। প্রতিজন কৃষক একটি করে ফসলের জন্য বীজ ও সার সহায়তা পান।
বীজ ও সার বিতরণ কালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, এসময় তিনি বলেন এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং স্থানীয় ও জাতীয়ভাবে খাদ্য ঘাটতি পূরণে সহায়তায় ভূমিকা পালন করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বির হোসেন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

1

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

2

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

3

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

4

‎নিয়ামতপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনু

5

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি'র মনোনীত প্রার্থীর মতবিন

6

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

7

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

8

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

9

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা–পুলিশের অভিযানে অস্ত্রসহ বিএনপি ন

10

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের বিভিন্ন

11

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

12

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের ম

13

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

14

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

15

সদরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের এক দফা দাবীতে শান্তিপূর্ণ

16

শালিখায় বিএনপির নির্বাচনী আফিস উদ্বোধন

17

চবিতে নারী শিক্ষার্থীদের বহিষ্কার ও পলিটেকনিকের শিক্ষার্থীদে

18

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত

19

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

20