মঞ্জুরুল আলম মোজাহিদ।।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গত ১৩ই সেপ্টেম্বর, শনিবার, সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর ইউনিয়নে একটি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে মোট ১৭২ জন নারী, শিশু ও বয়স্ক রোগীকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হয়।
জঙ্গল সলিমপুরের জাফরাবাদে অবস্থিত এস. এম. পাইলট উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. আলতাপ হোসেন এবং সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হাবিবুর রহমান রোগীদের চিকিৎসা সেবা দেন।
পুরো ক্যাম্পটি সফল করতে সহযোগিতা করেন স্বাস্থ্য পরিদর্শক শাকেরা ইয়াসমিন, এ.এইচ.আই. মাধবী দত্ত, স্বাস্থ্য সহকারী লকীয়ত উল্লাহ ও কাজী আরিফ উদ্দীন, অফিস সহায়ক সালাউদ্দিন এবং ড্রাইভার আজহারুল ইসলাম সোহাগ। এছাড়াও, স্থানীয় এস. এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস সুবর্ণা মজুমদার ক্যাম্প পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্থানীয় অধিবাসীরা এমন উদ্যোগের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও এমন ক্যাম্প আয়োজনের অনুরোধ করেছেন।