জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বিদেশের এক স্কুলের একজন প্রধান শিক্ষক পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন

মো: মিঠুন হোসেন।।

কয়েক দিনের মধ্যেই আপনাদের সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্য অর্জনের প্রয়োজন নেই।

একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে কিছু আসে যায় না ৷

একজন খেলোয়াড় হবে, তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞানের থেকে বেশি জরুরি।

যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা স্রেফ একটা পরীক্ষা ছাড়া আর কিছুই না। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

মনে রাখবেন, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, আমলা বা বিচারকরাই একমাত্ৰ সুখী মানুষ নন! একটি পরীক্ষায় কম নম্বর পাওয়া কখনোই তাদের স্বপ্ন কেড়ে নিতে পারে না।

আপনি আপনার সন্তানকে আজই বলুন সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসবেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তাকে বিচার করবেন না!

প্লিজ, এই কাজটি করুন, আমার কথা শুনুন। দেখবেন আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালকিনিতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ

1

নাসিরনগরে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী প্রকাশ্য ঘুরে বেড়

2

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

3

সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে মাটি কাটায় চারজনে

4

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

5

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

6

সখিপুরে আওয়ামী সাবেক এমপির ডিও লেটারে পদায়ন

7

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

8

কোর্ট বাজার সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন

9

নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

10

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

11

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও যান্ত্রিক ত্রুটিতে

12

দুই ভাই এক সাঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ

13

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

14

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

15

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

16

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

17

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

18

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে

19

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

20