জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে

মোঃ মাহিন খান
ঝালকাঠি প্রতিনিধি

বাংলাদেশের ক্রিকেট আজ যে বিশ্ব অঙ্গনে অবস্থান করছে, তার পেছনে মরহুম আরাফাত রহমান কোকোর ভূমিকা ছিল অবিস্মরণীয় — এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

তিনি বলেন, “আরাফাত রহমান কোকো ছিলেন প্রকৃত ক্রীড়াবিদদের বন্ধু। তিনি খেলাধুলাকে ভালোবাসতেন এবং দেশের তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনতে কাজ করেছিলেন। তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট নতুন দিগন্তে পৌঁছায়।”

আমিনুল হক আরও বলেন, “বর্তমান সময়ে তরুণরা মাদক ও প্রযুক্তিনির্ভরতায় হারিয়ে যাচ্ছে। খেলাধুলা তাদের সুস্থভাবে বেড়ে ওঠার সবচেয়ে বড় মাধ্যম। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে, যাতে নতুন প্রজন্ম শরীর ও মন দুদিক থেকেই গড়ে ওঠে।”

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের গাজীরহাট এলাকায় অনুষ্ঠিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’ ও গাজীরহাট যুবসমাজের উদ্যোগে দক্ষিণ পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় এই টুর্নামেন্ট। এতে মোট ১৬টি দল অংশ নেয়।
ফাইনাল খেলায় মিরেরহাট স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৪–৩ গোলে স্থানীয় ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি আমিনুল হক এবং ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হোসেন রিয়াজ, মাহবুবুল আলম মন্টু, ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “আরাফাত রহমান কোকো বাংলাদেশের খেলাধুলায় নতুন প্রজন্মের জন্য যে দিকনির্দেশনা রেখে গেছেন, তা অনুসরণ করলে দেশের ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে। রাজাপুরের মতো প্রত্যন্ত এলাকায় এমন টুর্নামেন্ট আয়োজন তার স্বপ্নকেই এগিয়ে নিচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জ মুলজানে সেলফি–ভিলেজ লাইনের মুখোমুখি সংঘর্ষ, আহতের

1

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

2

তারেক রহমানকে স্বাগত জানাতে স্পেশাল ট্রেনে জামালপুরের নেতাকর

3

বান্দরবানে বনবিভাগের অভিযানে ১০০ ঘনফুট কাঠসহ গাড়ি জব্দ

4

দিনাজপুরের বীরগঞ্জে পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন

5

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

6

ডাস্টারদিয়ে পিটিয়ে ছাত্রীকে জখম করলেন প্রধান শিক্ষক

7

জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া

8

মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

9

তাড়াইলের তালজাঙ্গা বাজারে লাগেনি আধুনিকতার ছোঁয়া

10

বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ

11

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

12

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দ

13

ছাতকে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী সালাম আল মাদানীর মতব

14

নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

15

তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে রামপুরায় বিএনপির কর্মী সভা

16

দিনাজপুরে ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন রান্ডালের জাঁকজমকপূর্ণ

17

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

18

এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

19

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

20