জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ

মনির আহমদ আজাদ  

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা (স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়) লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং নবীন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কাজী নাহিদুজ্জামানপিবিজিএমপিএসসি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণেল আব্দুল আল জাহিদপিএসসিসাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ বর্ডার গার্ড বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেনদেশপ্রেমশৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবীন সদস্যদের সততানিষ্ঠা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সমাপনী কুচকাওয়াজে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত রিক্রুটরা শৃঙ্খলাবদ্ধ ও সুসমন্বিত কুচকাওয়াজ প্রদর্শন করেনযা উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়ায়। কঠোর প্রশিক্ষণ শেষে রিক্রুটদের এ অর্জন বর্ডার গার্ড বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করেন।

সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ১০৪তম রিক্রুট ব্যাচ আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে দেশের সেবায় আত্মনিয়োগের জন্য প্রস্তুত হলো। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে মৎস্যজীবীলীগ ও ছাত্রলীগের দুই ন

1

বগুড়া শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

2

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

3

কয়রায় জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

4

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান

5

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্

6

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্

7

দিনাজপুর ৬ আসনে ধানের শীষের প্রার্থী জাহিদ হোসেন পক্ষে মনোনয়

8

কয়রায় ইভটিজিং চুরিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সচেতনতমূলক

9

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

10

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

11

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

12

রোমাঞ্চকর জয় ও ২ উইকেট তাসকিনের

13

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

14

বিএনপি'র ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা

15

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

16

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

17

কমলগঞ্জে যুবকের রহস্যজনত মৃত্যু

18

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

19

বড়লেখা সীমান্তে ভারতীয় অবৈধ অ/স্ত্র ও কার্তুজ উদ্ধার

20