জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বামনায় অটোচালক হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

মোঃ সিদ্দিুকর রহমান মান্না।।
বরগুনার বামনা উপজেলায় অটোচালক আজিজুল সিকদার (২৮) গলাকেটে হত্যাকারীদের ফাঁসির দাবীতে আজ শনিবার সকাল ১০টায় বামনা গোলচত্ত্বরে মানববন্ধন করেছে অটোচালকবৃন্দ ও এলাকাবাসী।

ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক মাওলানা মো. মাহবুবুর রহমান, বামনা সদর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো. আনিচুজ্জামান দুলাল, ১নং বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিলন খান, অটোচালক আজিজুলের পিতা মো. ফারুক সিকদার, আজিজুলের অন্তসত্বা স্ত্রী মোসা. মরিয়ম বেগম, বামনা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আসাদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি’র সাবেক কমান্ডার মো. মোকলেছুর রহমান, অটোচালক মো. আল আমিন ও মো. এমাদুল হক প্রমুখ। 

বক্তারা বলেন দরিদ্র পরিবারের সংসারের হাল ধরতে আজিজুর অটো চালাতেন। হত্যাকারীরা  তাঁকে নৃশংসভাবে গলা কেটে হত্যার পর অটো গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। তার হত্যাকারীদের এবং হত্যার সাথে আরো কেহ জড়িত থাকলে সঠিক তদন্ত পূর্বক গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি দাবী জানান।

উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর রাত আনুঃ ৮.০০টার দিকে উপজেলার পশ্চিম বলইবুনিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আজিজুল (২৮) বড় তালেশ্বর গ্রামের ফারুক সিকদারের ছেলে।

হত্যা ঘটনার ৫ ঘন্টার মধ্যে বামনা থানার অফিসার ইন চার্জ-এর নেতৃত্বে একটি টিম রাতেই পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকার একটি ওয়ার্কশপ থেকে ছিনতাইকৃত অটোগাড়ীসহ দুই খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ হৃদয় (২০) ও মোঃ সাইফুল ইসলাম (৩৫), এদের বাড়ি একই উপজেলার রামনা ইউনিয়নে পশ্চিম বলইবুনিয়া গ্রামে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

1

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

2

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

3

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

4

শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে নানামুখি পদক্ষ

5

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা ডক

6

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

7

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

8

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

9

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্য

10

পানছড়িতে ৩ বিজিবির মানবিক উদ্যোগ: মাদ্রাসা ও অসহায় পরিবারে স

11

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

12

এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে কোথাও যাবো না_ ইঞ্জিনিয়ার

13

নাসিরনগরে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে ক্রিক

14

বেলাবতে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

15

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

16

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু

17

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

18

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

19

মধ্য জুইদন্ডী খাইবত আলী ফুটবল টুর্ণামেন্ট এর কোয়ার্টার ফাইনা

20