জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদ্রাসায় নতুন দুই শিক্ষককে ফুলেল শুভেচ্ছায় বরণ

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদ্রাসায় সম্প্রতি নতুন দুই শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

এর মধ্যে প্রাণীবিদ্যা বিষয়ে প্রভাষক পদে NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত সিদ্দিকুন্নাহার যোগদান করেন। তার বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। অন্যদিকে এবতেদায়ী শাখায় সহকারী জুনিয়র শিক্ষক পদে মো. ইসমাইল হোসেন যোগদান করেন। তিনি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় পূর্বপাড়া গ্রামের সন্তান।

নতুন যোগদানকৃত প্রভাষক সিদ্দিকুন্নাহার আবেগঘন কণ্ঠে বলেন—

“আমি এই প্রতিষ্ঠানে যোগদান করতে এসে সত্যিই অভিভূত হয়েছি। অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়সহ সকল শিক্ষকবৃন্দ আমাকে যে আন্তরিকতায় বরণ করেছেন তা আমি আজীবন মনে রাখব। প্রতিষ্ঠানের পরিবেশ আমার কাছে অত্যন্ত মনোমুগ্ধকর মনে হয়েছে। চারদিক খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আর শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিক। বলতে গেলে আমি আমার মনের মতো একটি কর্মক্ষেত্র খুঁজে পেয়েছি।”
“আমরা বিশ্বাস করি, নতুন যোগদানকৃত শিক্ষকেরা প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

এসময় শিক্ষার্থীরাও উৎসবমুখর পরিবেশে দু’জন শিক্ষককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ তার বক্তব্যে নতুন শিক্ষকদের স্বাগত জানিয়ে বলেন—

এছাড়া সহযোগী অধ্যাপক সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন এবং দুই নতুন শিক্ষককে শুভকামনা জানান।

ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রংপুর বিভাগ

1

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর - ১ সমৃদ্ধ সমাবেশ

2

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

3

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

4

বেনাপোলে সীমান্তে বিদেশি মদসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ

5

নওগাঁয় ডিবির অভিযানে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৭ স

6

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

7

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

8

‎ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল ম

9

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

10

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল একজনের

11

সরাইলে ১৫ গ্রামের মানুষের যোগাযোগের ভরসা ৭০০ফুট লম্বা বাঁশের

12

পূর্ব বাংলা বাজারে কলিমউদ্দিন আহমেদ মিলন এর গণসংযোগ

13

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

14

বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আ/ট/ক

15

পিতার ভুলে পুত্রের মৃত্যু

16

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

17

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

18

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

19

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

20