জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বাট্টাজোড়ে ব্রাইট স্কুল বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

আজ রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের পাশের রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্রাইট স্কুলের পরিচালক মো. ইসমাইল হোসেন সিরাজি এবং নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ সিদ্দিকীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এ দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। এ নিয়ে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও ওঠে। এ প্রসঙ্গে জানা যায়, ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল হোসেন সিরাজি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট প্রধান শিক্ষক মামুনুর রশীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে তা অসত্য প্রমাণিত হয়। পাশাপাশি তদন্তে ব্রাইট স্কুলটি সরকারি নীতিমালা বহির্ভূতভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলে উঠে আসে। পরবর্তীতে গত ১৩ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার একটি আদেশ জারি করে ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ ঘোষণা করেন। ইউএনও তাঁর আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন, নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যমান প্রতিষ্ঠানের সঙ্গে ন্যূনতম ২ কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু নগর মামুদ উচ্চ বিদ্যালয় থেকে ব্রাইট স্কুলের দূরত্ব মাত্র ১৫০ মিটার হওয়ায় তা নীতিমালা পরিপন্থী বলে রায় দেওয়া হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা  ব্রাইট স্কুলের পরিচালক ইসমাইল হোসেন সিরাজিকে প্রধান শিক্ষক ও ইউএনও মহোদয়ের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা প্রশাসনের প্রতি ব্রাইট স্কুল স্থায়ীভাবে বন্ধের দাবি তোলেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ বিষয়ে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ বলেন, “ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছে, এটি সম্পূর্ণ তাদের নিজস্ব উদ্যোগ। তবে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টির সঠিক বিচার কামনা করছি।  
এসময় ব্রাইট স্কুলের পরিচালক মোঃ ইসমাইল হোসেন সিরাজীর মোবাইলে যোগাযোগ করা  হলে তার  ফোন বন্ধ পাওয়া  যায় ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা কর্মীর মৃত্যু

1

চুনারুঘাটে খাল খনন কাজ শুরু,হওয়ায় পরিবেশ উপদেষ্টার প্রতি কৃত

2

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

3

নোয়াখালীর সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

4

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

5

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

6

বিলুপ্তির পথে গরুর হাল

7

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

8

ছাত্র যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কম

9

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

10

রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখ

11

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

12

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রল বোমা নিক্ষেপ ও গাড়িতে আগুন

13

সাভারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

14

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

15

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

16

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

17

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী আটক

18

নোয়াখালীতে চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত পলাতক আসামি

19

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

20