জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

 বিশ্বকাপের আর মাত্র ৫ মাস বাকি। ইতোমধ্যে ম্যাচের টিকিট বিক্রির প্রক্রিয়াও শেষের দিকে। টুর্নামেন্ট শুরুর আগে ফিফা বিশ্বকাপ ট্রফি ৩০টি ফিফা সদস্য দেশের সফর করবে। এরই অংশ হিসেবে বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি।

সূচি অনুসারে, আগামী ১৪ জানুয়ারি ২০২৬ ঢাকায় পৌঁছাবে বিশ্বকাপ ট্রফি। এবারের ট্রফির সফরের স্পন্সর হিসেবে রয়েছে কোমলপানীয় কোম্পানি কোকা-কোলা।

আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপ ২০২৬।  তিনটি আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র জুড়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে থাকছে আগের চেয়ে বেশি দল, বেশি ম্যাচ এবং আরও বড় উদযাপন। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল।

৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করেছে ফিফা। প্রতিটি গ্রুপে ৪টি দল রয়েছে। ইতোমধ্যে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। যেখানে সি গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল‍্যান্ড ও হাইতি।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি পড়েছে ‘ই’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও। এ ছাড়াও ফ্রান্স ‘আই’ গ্রুপে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে পড়েছে। অন্যদিকে রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে।

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। 

ভেন্যুগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, মায়ামি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, আটালান্টা, বোস্টন, ফিলাডেলফিয়া, সিয়াটল। কানাডা থেকে বাছাই করা হয়েছে ভ্যানকুভার ও টরন্টো। মেক্সিকো থেকে নির্বাচিত হয়েছে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরে শহরকে।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

1

ঠাকুরগাঁওয়ে ঘোড়া দিয়ে হাল চাষ

2

হিলিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প

3

গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ

4

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

5

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

6

শান্তিগঞ্জের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আন

7

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

8

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপির বিক্

9

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

10

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইনশৃঙ্খলা

11

মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত

12

জাল জন্মনিবন্ধনে গ্রাম পুলিশ নিয়োগ

13

মাদারীপুরে ১০ দলীয় জোটের এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ

14

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

15

পাবনা ০৩আসনে ধানের শীষ না পেয়ে গণঅধিকারের ট্রাকে বিএনপি নেতা

16

কাজিপুরে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার গণসংবর্ধনা

17

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

18

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

19

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

20