সেলিম হোসেনবগুড়া প্রতিনিধিবগুড়ার সদর থানার দত্তবাড়ি শতাব্দী ফিলিং স্টেশনে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযোগ অনুযায়ী, মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাতে সহকর্মীকে হত্যা করেছে তরুণ রতন। নিহতের সঙ্গে রতনের পূর্বেকার কলহ বা তেল চুরির মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম মোঃ ইকবাল হোসেন পিতা মৃত আবুল হোসেন সরকার। সাং চান্দাইকোনা থানা ও জেলা সিরাজগঞ্জ।র্যাব ও ডিবির তৎপরতার ফল, অভিযুক্ত রতনকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।স্থানীয়রা বলেন,নিহত ব্যক্তি একদিন যাব ওই ফিলিং স্টেশনে কর্মরত আছেন এ ধরনের হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রতনের হাতে নিহতের রক্তে লিপ্ত পেট্রোল পাম্পের ছবি এবং চারপাশের ভাঙাচোরা দৃশ্য প্রকাশ করছে ঘটনাটির তীব্রতা।ডিবি কর্মকর্তা জানান, হত্যার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য-প্রমাণও সংগ্রহ করা হচ্ছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন