জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় ২ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

 শামীম হোসেন সাগর 

 বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে একটি ১ কেজি এবং একটি ১২ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের তৈরি দুটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব -১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার একটি দল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক আহমেদ (৩৪) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। সে তাড়াশ সিরাজগঞ্জের তালম ইউনিয়নের লাউতা গ্রামের আজিজ এর ছেলে।
শনিবার ২৯ নভেম্বর দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ নভেম্বর বিকেল ৫টার দিকে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ জানতে পারে যে, বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের ভাই ভাই নিউ মার্কেটে একজন ব্যক্তি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছেন। র‌্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায়, বিকেল সাড়ে ৫টার দিকে আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। ভাই ভাই নিউ মার্কেটের তাহমিদ ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে থেকে পাচারকারী ফারুককে আটক করে। তাকে আটকের সময় তার হেফাজত থেকে ১ কেজি ওজনের একটি কালো কষ্টি পাথরের ফ্রেমে খোদাই করা বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৮ ইঞ্চি এবং প্রস্থ ৩.৫ ইঞ্চি।
এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব দল সন্ধ্যা সাড় ৬টায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন তালম ইউনিয়নের লাউতা গ্রামে তার বসতবাড়ীতে অভিযান চালায়। তার বসতবাড়ীর খাটের নিচ থেকে আরও একটি ১২ কেজি ওজনের কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। এই মূর্তিটির দৈর্ঘ্য ২৫ ইঞ্চি (নিচের সূচালো অংশ সহ) এবং প্রস্থ ১০ ইঞ্চি। র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত ০২টি বিষ্ণু মূর্তির আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাধারণ মানুষের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল

1

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের দুই নেতার পদত্যাগ

2

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

3

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

4

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

5

নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

6

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

7

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

8

নাসিরনগর সদর ইউনিয়ন ৩১ দফা বাস্তবায়নে জননেতা এম এ হান্নানের

9

শান্তিগঞ্জের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আন

10

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

11

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

12

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

13

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

14

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

15

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

16

ধর্মপাশায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

17

রংপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভ

18

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

19

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র হত্যা

20