জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রজন্ম মীরসরাই এর নতুন কার্যকরী কমিটি গঠন

ইব্রাহিম বাদশা

চট্টগ্রামের মীরসরাই উপজেলার অন্যতম জনপ্রিয় ও শিক্ষাবান্ধব স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্ম মীরসরাই’-এর ২০২৬ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাধারণ সভা ও নির্ধারিত গঠনতন্ত্র অনুসরণ করে সর্বসম্মতিক্রমে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবনির্বাচিত এই কমিটিতে শাহেদ নূর সভাপতি এবং রাশেদুল ইসলাম রাশেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল হাসান, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আকিব, রাশেদুল ইসলাম ইভন ও পারভেজ হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন রিফাত ও জয় বড়ুয়া আদি।
সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাকিব হোসেন, ইকবাল হোসেন, ফয়সাল তৈয়মুর ও ফয়সাল মাহমুদ সানজিদ। অর্থ সম্পাদক পদে শাহ মুহাম্মদ মইন উদ্দিন এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে সাদেক হোসেন নির্বাচিত হয়েছেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ইব্রাহিম বাদশা এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশান কুমার নিশু। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে কফিল উদ্দিন, কলেজ ও বিশ্ববিদ্যালয় সম্পাদক প্রিয়ন্ত দাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মামুন রশিদ ফাহাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী তানজিম ইবনে মাইনুল, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক জোবায়ের বিন আমিন এবং কার্যকরী সদস্য হিসেবে মোঃ হাসান সাকিব দায়িত্ব পেয়েছেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার নুরুচ্ছালাম ভূইয়া ফোরকান এবং নির্বাচন কমিশনার মো. মামুনুর রশিদ মামুন ও মো. গোলাম রব্বানী। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য নুরুল ইসলাম ইরান।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক মো. নাজিম উদ্দিন এবং ২০২৫ সেবাবর্ষের সভাপতি রহিম উদ্দিনসহ অন্যান্য পরিচালকবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি শাহেদ নূর ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "প্রজন্ম মীরসরাইকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠনে রূপ দিতে আমরা নিষ্ঠার সাথে কাজ করব। তরুণ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম পরিচালনা করাই হবে আমাদের মূল লক্ষ্য।"
সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এবং সমাজ উন্নয়নে সংগঠনটি আরও গতিশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন।

 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট-০২ আসনে বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর মাঝে জামায়াত এ

1

লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

2

বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিন সন্তানের সংবাদ সম্মেলন

3

পার্বতীপুরে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে লিফল

4

আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের

5

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের নয়

6

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

7

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন

8

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

9

কাজ না করেই বিল দাবী করেছেন যুবলীগ নেতা রাজু

10

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

11

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির ৬ নেতা বহি

12

শাবিপ্রবিতে গণতন্ত্র হত্যা: দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দাবিতে

13

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

14

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

15

বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা শামসুল আলম গ্রেপ্তার

16

জাল সার্টিফিকেট ও ভুয়া নিয়োগে শিক্ষকের চাকুরী করার অভিযোগ

17

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

18

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

19

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

20